নিউজ এডিটর
৭ মার্চ ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে মজিবর মেম্বারের বাডীতে ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানা

সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারে খোলা বাজার থেকে নিম্নমানের সয়াবিন তেল কিনে বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি ও তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ১৭ ব্যারেল খোলা নিম্নমানের সয়াবিন তেল ও বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করা প্রায় ১ হাজার বোতল তেল জব্দ করা হয়। আজ শনিবার সাভার ইউনিয়নের দেওগা এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাভারের দেওগা এলাকায় দীর্ঘ দিন ধরে স্থানীয় ইউপি সদস্য মুজিবরের বাড়ি ভাড়া নিয়ে প্রশাসনের চোখকে ফাকি দিয়ে একটি চক্র খোলা বাজার থেকে নিম্ন মানের সোয়াবিন তেল কিনে সেগুলো বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই কারখানায় গিয়ে অভিযোগের সত্যতা মিললে কারখানাটির ম্যানেজারকে আটক করে ১ বছরের জেল ও ২ লাখ টাকা অর্থ দন্ড দেয়া হয়। পাশাপাশি জব্দ করা হয় নিম্নমানের ১৭ ব্যারেল খোলা সয়াবিন তেলসহ বোতলজাত করা অন্তত ১ হাজার বোতল তেল। এসময় সয়াবিন তেলের কারখানার পাশাপাশি ওই এলাকায় আরো একটি ভেজাল কসমেটিকস তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবরে পালিয়ে যায় ওই কারখানার লোকজন। পরে দুটি কারখানাই সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST