মনির হোসেন ইমন
২৪ জুন ২০২৪, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের ৭৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু । তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন ছিল শেখ হাসিনার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার বড় চ্যালেঞ্জ। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী অগ্নি পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন।   রোববার(২৩ জুন) সিংগাইর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয় । রাত সাড়ে ৮ টার দিকে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন,নির্বাচনে যারা নৌকা প্রতীক পেয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন তাদের দিয়ে আওয়ামীলীগ চলতে পারে না। দলীয় পদ ব্যবহার করে গত ১৫ বছরে কোটি কোটি টাকার মালিক হওয়ার রহস্য উদঘাটনে প্রশাসনের কাছে দাবি জানান এমপি টুলু।   জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সায়েদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.,মাহবুবুর রহমান জনি,জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাড.আবু বক্কর ছিদ্দিক খান, জেলা ছাএলীগের সাবেক সভাপতি অ্যাডঃ সাদিকুল ইসলাম সোহা,সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো.শাহজাহান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।   আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং আঁতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা। এরপর দেশের জনপ্রিয় খ্যাতিমান সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১০

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১১

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১২

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৩

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৪

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৫

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৬

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৭

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৮

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৯

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

২০

Design & Developed by BD IT HOST