সিলেটের কৈলাশটিলার বন্ধ কূপে গ্যাস মিলেছে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ নভেম্বর ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের কৈলাশটিলার বন্ধ কূপে গ্যাস মিলেছে

নিজস্ব প্রতিনিধিঃ

চার মাসের প্রচেষ্টায় সিলেট কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের একটি কূপ থেকে নতুন করে গ্যাস পাওয়ার তথ্য দিয়েছে পেট্রোবাংলা।

বৃহস্পতিবার পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ক ওভার কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর কৈলাশটিলা ১ নম্বর কূপ থেকে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস নিশ্চিত হওয়া গেছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে।

কৈলাশটিলা-১ কূপ ওয়ার্কওভার প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি দেশের পুরনো কূপের একটি। ১৯৮৩ সালে প্রথম এই কূপ থেকে গ্যাস পাওয়া গিয়েছিল। ২০১৯ সালের পর থেকে এই কূপ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

“এখন ওয়ার্কওভার সফল হওয়ার ফলে দৈনিক ৫ মিলিয়ন করে গ্যাস পাওয়া যাবে। আগামী ১০ বছর ধরে এই পরিমাণ গ্যাস মিলবে বলে আশা করা যাচ্ছে।”

পেট্রোবাংলা জানায়, গত ১২ অগাস্ট বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২ এর মাধ্যমে বন্ধ এ কূপটির ওয়ার্কওভার কাজ শুরু হয়।

১৯৬১ সালে আবিষ্কৃত কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে আটটি কূপ খনন করা হয়। ৮৭৮ দশমিক ৮০ বিলিয়ন প্রমাণিত মজুদের এই গ্যাসক্ষেত্র থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৮১২ দশমিক ১৭ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে, যা উত্তোলনযোগ্য মজুদের ৯২ দশমিক ৪২ শতাংশ।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে কৈলাশটিলা-২ নম্বর কূপ থেকে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক ৫ দশমিক ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ পাওয়া গিয়েছিল। গত বছর কৈলাশটিলা-৮ নম্বর কূপ খনন করেও সাফল্য মেলে। দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে ওই কূপ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST