নিউজ এডিটর
১২ জুন ২০২৫, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্লিপ নম্বর থাকলেই ভোটার আইডি,মোবাইলেই করুন নিজের আইডি ডাউনলোড!

অভিযোগ বার্তা ডেস্কঃ নতুন ভোটার হিসেবে যেসব নাগরিকরা ছবিসহ নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ভোটার রেজিস্ট্রেশনের পর একটি স্লিপ পেয়েছেন, কেবল তারাই এখন ঘরে বসেই সহজে অনলাইনে তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি) সফট কপি ডাউনলোড করতে পারবেন। এজন্য প্রয়োজন শুধু ইন্টারনেট সংযোগ ও একটি সচল মোবাইল ফোন। সরকারি ওয়েব সাইটের নির্ধারিত কয়েকটি ধাপ অনুসরণ করলেই এই সেবা পাওয়া সম্ভব। প্রথমে ভোটার আইডি ডাউনলোড করতে যেতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd/nid-pub/)। সাইটটিতে প্রবেশ করে ‘রেজিস্টার করুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর স্লিপে থাকা ফরম নম্বর ও নিজের জন্ম তারিখ দিয়ে নির্ধারিত ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। পরবর্তী ধাপে ব্যবহারকারীকে তার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। ঠিকানা যাচাইয়ের পর আসে মোবাইল নম্বর যাচাইয়ের পালা। যদি পূর্বে কোনো নম্বর সংযুক্ত থাকে, তাহলে সেই নম্বরেই ভেরিফিকেশন কোড যাবে। না থাকলে বা পরিবর্তন করতে চাইলে নতুন নম্বর দিয়ে কোড নেওয়ার সুযোগ রয়েছে। মোবাইলে আসা কোডটি নির্ধারিত ঘরে দিয়ে যাচাই সম্পন্ন করতে হয়। পরিচয় নিশ্চিত করতে ব্যবহারকারীকে ‘Tap to wallet’ অপশনে গিয়ে ‘Agree and Continue’ বেছে নিয়ে একটি ফেস স্ক্যান সম্পন্ন করতে হবে। স্ক্যান সফল হলে ব্যবহারকারীর নাম স্ক্রিনে প্রদর্শিত হবে এবং নিচের দিকে থাকা ‘এড়িয়ে যান’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। সর্বশেষ, স্ক্রল করে নিচে গিয়ে ‘ডাউনলোড’ অপশন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করা যাবে। নাগরিকদের সুবিধার্থে নির্বাচন কমিশনের এই ডিজিটাল সেবা দ্রুত সময়েই জাতীয় পরিচয়পত্র সংগ্রহের একটি কার্যকর সহজ মাধ্যম হয়ে উঠছে।এতে সময় এবং ভোগান্তি দুই-ই কমছে, বাড়ছে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অগ্রগতি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১০

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১১

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১২

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৩

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৪

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৫

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৬

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৭

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

২০

Design & Developed by BD IT HOST