হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মিষ্টি বিতরণের সময় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ নভেম্বর ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মিষ্টি বিতরণের সময় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

নিজস্ব প্রতিনিধি,বরিশালঃ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাসিত হয়ে মিষ্টি বিতরণের সময় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুকস্ট্যান্ডে।

নিহত রবিউল ইসলাম (২৫) জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও আগরপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদারের ছেলে।তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় উল্লাসিত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার সমর্থকরা সোমবার সন্ধ্যার পরে আগরপুর বাজারে মিষ্টি বিতরণ করছিলেন।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাউকে দাওয়াত না দেয়ার বিষয়ে জানতে চায়।

এ নিয়ে উভয়গ্রুপের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষ চলাকালীন পলাশ গ্রুপের সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। এছাড়া সংঘর্ষে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা গুরুত্বর আহত রবিউল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার পর পুরো ইউনিয়নজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের চলমান জ্বালানি সংকটময় মুহূর্তে ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসছে

ইউএনও’র বিরুদ্ধে আটককৃত পেট্রোল গায়েবের অভিযোগ

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে 

ময়মনসিংহের ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

ভোলা দৌলতখানে ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন 

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরে তরুণদের ভূমিকা রাখতে হবে- চসিক মেয়র

১৪৩৩ বাংলা নববর্ষের প্রতিপাদ্য- নববর্ষের ঐক্যতান,গণতন্ত্রের পুনরুদ্ধার 

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল,দুর্ঘটনা কমেছে – সড়কমন্ত্রী

ভোলা দৌলতখানে জোর করে জমি দখলের চেষ্টা,বাধা দিলে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বাসহ আহত-২

যাদুকাটা নদীর পাড় ধসে নিহত লিয়াকত আলী

১০

মানিকগঞ্জে বন্ধুরা নেশার টাকা জোগাতে অটোরিকশা চালক বন্ধুকে খুন আটক ৩

১১

জনপ্রিয়তায় শীর্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরে আলম তালুকদার রুনু

১২

সাফ ফুটবলে ভারতের সাথে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

১৩

ময়মনসিংহ জেলার বিভিন্ন পাম্পে তেল নেই,খোলা বাজারে বিক্রি হচ্ছে ২০০/৩০০ টাকা লিটার 

১৪

১৫

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক জন আটক

১৬

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

১৭

বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ

১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত

১৯

চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়ল পাওয়ার কার ও কোচ

২০

Design & Developed by BD IT HOST