২৯ জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভবনা জানালো আবহাওয়া অধিদপ্তর - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১৫ অক্টোবর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৯ জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভবনা জানালো আবহাওয়া অধিদপ্তর

অভিযোগ বার্তা ডেস্কঃ

আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে দেশের ২৯টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিডব্লিউওটি জানিয়েছে, এ সময় উপকূলীয় ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টি বিরতিপূর্ণভাবে একাধিক দিন অব্যাহত থাকতে পারে।

এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা—এই জেলাগুলোর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, উল্লিখিত জেলাগুলোয় বৃষ্টিপাত প্রতিটি জায়গায় না-ও হতে পারে। এই বৃষ্টি অনেক সময় জেলার সীমিত এলাকায় দেখা যাবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে।

বিশেষ করে কক্সবাজার,বান্দরবান ও পার্শ্ববর্তী এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকায় স্থানীয়দের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

১০

ইরানের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সারা বিশ্বে তোলপাড়

১১

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন

১২

দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১৩

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

১৪

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধ, দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর

১৫

কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক

১৬

ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন উপদেষ্টারা

১৭

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি তিন প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা চসিক ম্যাজিস্ট্রেট

১৯

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST