৩ মেয়ের জন্য পাত্রের খোঁজে বিজ্ঞাপন জাদুকর পি সি সরকারের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ নভেম্বর ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ মেয়ের জন্য পাত্রের খোঁজে বিজ্ঞাপন জাদুকর পি সি সরকারের

অভিযোগ বার্তা ডেস্কঃ

তিন কন্যার বিয়ে দেবেন জাদুসম্রাট পি সি সরকার। আর তাই সরাসরি সংবাদপত্রে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। যা ঘিরে দিনভর শোরগোল। সকলের মনেই প্রশ্ন, এই বিজ্ঞাপন সত্যি তো? না কি হালফিলে সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা আর পাঁচটা পেপারকাটিং-এর মতোই ভুয়ো! খোলসা করলেন জাদুসম্রাটকন্যা মুমতাজ। জানালেন, প্রেম-বিচ্ছেদে বিশ্বাসী নন তাঁরা। বাবা-মায়ের পছন্দের ছেলের গলাতেই তিন বোন দেবেন মালা। আর সেই কারণেই বিজ্ঞাপন।

যতদিন যাচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের ধারনাটাই যেন হারিয়ে যাচ্ছে। আগে মন দেওয়া-প্রেম, তার পর পছন্দের মানুষকে বিয়ে, এটাই ভীষনভাবে ট্রেন্ডিং। আর পাত্র বা পাত্রী যদি হন সেলেব, তাহলে তো আর কথাই নেই। বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজা হতে পারে তা ভাবতেই পারেন না কেউ। এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। কেন ভাইরাল? কারণ, বিজ্ঞাপনটি দিয়েছেন জাদুকর পি সি সরকার ও তাঁর স্ত্রী। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তাঁরা। এই বিজ্ঞাপনের সত্যতা নিয়ে কাটাছেঁড়ার মাঝেই সাংবাদিকদের-এ মুখ খুললেন পি সি সরকারের মেয়ে তথা অভিনেত্রী মুমতাজ।

কী বললেন? রসিকতা করেই মুমতাজ বলেন, “বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তার পর সেটা আর আর এগোবে না। আমরা সেভাবে ভাবতে পারি না। আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে ওঁদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।” বর্তমান সময়ে সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই বিস্মিত। এপ্রসঙ্গে প্রশ্ন করতেই মুমতাজ বললেন, “আমাদের পরিবারে অনেকেরই এভাবে বিয়ে হয়েছে। পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে সংসার করার ইচ্ছে তো রয়েইছে। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করাতে বিশ্বাসী নই।” যদি এক বিজ্ঞাপন দেখেই হাজির হন সুপাত্রেরা, তবে? একগাল হেসে মুমতাজের জবাব, ‘তাহলে স্বয়ম্বর সভা বসবে’। অভিনেত্রী জানালেন, তাঁদের বাবা-মা ভীষনভাবে আশাবাদী। মুমতাজ জানালেন, তাঁরা জানেন বাবা-মায়ের মতো কেউ তাঁদের চেনেন না। ফলত তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, বা যাঁকে বাছবেন জামাই হিসেবে, তাঁরা ভালোই হবে। এখন দেখার সংবাদপত্রের ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে আশাপূরণ হয় কি না৷ পি সি সরকারের।

তিনকন্যার বিয়ে দেবেন জাদুসম্রাট পি সি সরকার। আর তাই সরাসরি সংবাদপত্রে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। যা ঘিরে দিনভর শোরগোল।

সকলের মনেই প্রশ্ন,এই বিজ্ঞাপন সত্যি তো? না কি হালফিলে সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা আর পাঁচটা পেপারকাটিং-এর মতোই ভুয়ো! খোলসা করলেন জাদুসম্রাট কন্যা মুমতাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST