ভোলা দৌলতখানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ জুন ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ উদযাপন

জামাল খান,ভোলা জেলা প্রতিনিধি

ভোলা দৌলতখান উপজেলায় বৃহস্পতিবার
(১৯ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে, জাতীয় ফল মেলা-২০২৫। তিন দিনব্যাপী এ মেলার প্রতিপাদ্য ছিল “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্নী ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) দৌলতখান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা এবং সঞ্চালনা করেন মোঃ রাজিব হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুবেল মিয়াসহ গণ্যমান্য ব্যক্তি, কৃষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

মেলার শুরুতেই ছিল একটি বর্ণাঢ্য র‍্যালি,পরে কৃষি অফিস চত্বরে ফলদ বৃক্ষ রোপণ করা হয়। এছাড়া কৃষক, কৃষাণী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফল চারা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি মুন্নী ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে বলেন,“ফল শুধু পুষ্টিকর নয়, একটি স্বাস্থ্যকর জাতি গঠনের অন্যতম হাতিয়ার।”

দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা বলেন,“সব ঋতুতে দেশি মৌসুমী ফল খাওয়া এবং বাড়ির আঙিনায় ফল গাছ লাগানো আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করবে।”।
প্রতিদিন খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল যোগ করা উচিত। খাবারের আগে ফল খেলে অতিরিক্ত খাবার গ্রহণ কম হতে পারে। ফলের রস পান করার চেয়ে পুরো ফল খাওয়া বেশি উপকারী, কারণ এতে ফাইবার বেশি থাকে। বিভিন্ন ফলের পুষ্টিগুণ বিভিন্ন রকম, তাই বিভিন্ন ধরনের ফল খাওয়া উচিত।
ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

রাজধানীসহ সারাদেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ফলের চাহিদা ২০০ গ্রামের বিপরীতে মাত্র ৫৫-৬০ গ্রাম খেতে পারছে। এটিকে ২০০ গ্রামে উন্নীত করতে কাজ করছে সরকার।মেলায় বিভিন্ন দেশীয় ফল এবং ফল গাছের চারা প্রদর্শনীর ৪টি স্টল এ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST