
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী ভূমি অফিসে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম-এর বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। নয়াদিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসান তার ঘুষ গ্রহণের একটি ভিডিও ধারণ করতে গেলে তিনি ওই সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ঘটনাস্থল, রাঙ্গাবালীর সদর ইউনিয়ন ভূমি অফিস। এখানে বেগুনি রঙের শার্ট পরা অবস্থায় দেখা যায় উপ-সহকারী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে। অভিযোগ রয়েছে, তিনি এই ভূমি অফিসে নিজস্ব দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন কাজ থেকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেন।
সাংবাদিক মাহমুদ হাসান যখন তার এই অবৈধ কর্মকাণ্ডের ভিডিও ধারণ করছিলেন, তখন জাহিদুল ইসলাম ক্ষুব্ধ হয়ে তার দিকে তেড়ে আসেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় সাংবাদিক ও স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগেও এই কর্মকর্তা তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন। বিশেষ করে, তিনি তরমুজ চাষীসহ বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST