নিউজ এডিটর
১৭ মার্চ ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায় দুই বাস মালিককে জরিমানা

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই বাস পরিবহন মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল। জানা গেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন করা এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা রয়েছে। কিন্তু অনেক পরিবহন মালিক এই নিয়ম মানছেন না। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় র‍্যাব-৯ সিপিসি-১ এবং জেলা প্রশাসনের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮০ ধারায় মামুন এন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমানকে ৫ হাজার টাকা এবং বিলাস পরিবহনের মালিক আক্তার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST