কৃষি খামার প্রজেক্ট ম্যানেজারকে সীমাহীন নির্যাতন, ১০ লাখ টাকা ছিনতাই, আটক ১ - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
কা‌ফি হাসান বশার
১৫ জুন ২০২৪, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষি খামার প্রজেক্ট ম্যানেজারকে সীমাহীন নির্যাতন, ১০ লাখ টাকা ছিনতাই, আটক ১

পিরোজপুরের নাজিরপুরে নির্মাণাধীন সরকারি কৃষি খামার প্রজেক্টের ম্যানেজারকে প্রকাশ্য দিবালোকে সীমাহীন নির্যাতন করে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলাধীন বাংলা বাজারের নিকট গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে এঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ম্যানেজার মহিব্বুলাহ’কে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশ্যে হত্যা চেষ্টা ও ছিনতাই ঘটনায় সংশ্লিষ্ট চিতলমারী থানায় মামলা রুজু হয়েছে। এঘটনায় তালহা ইবনে হুসাইন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তালহা চিতলমারী উপজেলাধীন কুরমণি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

 

অভিযোগে প্রকাশ, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলাধীন চর আটজুড়ী গ্রামের মহিব্বুলাহ শিকদার পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন নতুন রাস্তার মোড় নামক স্থানে নির্মাণাধীন সরকারি কৃষি খামার প্রজেক্টের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। নিজ গ্রামের বাড়ি থেকে মটরসাইকেলে চড়ে উক্ত প্রজেক্টে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে গতিরোধ করে তালহা সহ অজ্ঞাত নামা ৭/৮ দুস্কৃতিকারী। এসময় ম্যানেজারের কাছে দশ লাখ টাকার ব্যাগ চায় দুস্কৃতিকারীরা। উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়া হামলা চালায় তারা। এসময় টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুস্কৃতিকারীরা। একপর্যায়ে আশপাশের লোকজন এসে ভিকটিম মহিব্বুলাহ’কে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভিকটিমের নিকটাত্মীয়রা জানান, উক্ত হামলায় মহিব্বুলাহ এর ডান হাতে দুই স্থানে হাড় ভেঙ্গে গেছে। এছাড়া অবশিষ্ট পরীক্ষার পর আরো একাধিক স্থানে ভাঙ্গা সনাক্ত হতে পারে বলে বলেও চিকিৎসকের বরাত দিয়ে জানান তারা। এঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

 

চিতলমারী থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালহা নামে এক জনকে আটক করা হয়েছে, এছাড়া অজ্ঞাত নামা ৭/৮ জনের বিষয়ে পুলিশের তৎপরতায় চলছে।

#######

মোল্লাহাট প্রতিনিধি

তারিখ-১৪/০৬/২০২৪ ইং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

ইরানের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সারা বিশ্বে তোলপাড়

১০

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন

১১

দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১২

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

১৩

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধ, দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর

১৪

কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক

১৫

ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন উপদেষ্টারা

১৬

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি তিন প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা চসিক ম্যাজিস্ট্রেট

১৮

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

বাংলাদেশ মেরিন একাডেমিতে আজান ও কিরাত প্রতিযোগিতা এবং সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST