অস্থায়ী বিয়ে আমোদ-ফুর্তিতে আরব পর্যটকরা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ অক্টোবর ২০২৪, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্থায়ী বিয়ে আমোদ-ফুর্তিতে আরব পর্যটকরা

নিউজ ডেস্কঃ

ইন্দোনেশিয়ার গ্রামাঞ্চলের গরিব নারীদের অস্থায়ীভাবে বিয়ে করে আমোদ-ফুর্তি করছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পর্যটক। সাউথ চায়না মর্নিং পোস্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশের বেশির ভাগ পর্যটক ইন্দোনেশিয়ার পুনকাকে যান। সেখানেই অস্থায়ীভাবে বিয়ে করতে পারেন তারা । এজন্য কাবিনের অর্থ পরিশোধ করতে হয় । যতদিন এ পর্যটক ইন্দোনেশিয়ায় থাকেন, ততদিন ‘অস্থায়ী বিয়ে’ করা নারীকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করেন। এরপর দেশ ছেড়ে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে যান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাহাড়ি রিসোর্ট কোটা বুঙ্গাতে পুরুষ পর্যটকরা দালাল সংস্থার মাধ্যমে স্থানীয় নারীদের সঙ্গে পরিচিত হন । এরপর দালালরাই অস্থায়ী বিয়ের সব ব্যবস্থা করে। দুই পক্ষ যখন একমত হয়, তখন খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ে পড়ানো হয় । এরপর ঐ পুরুষ পর্যটককে কাবিনের অর্থ দিতে হয় ।

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, নীতি-নৈতিকতা বিবর্জিত এ অস্থায়ী বিয়ে পুনকাকের পর্যটন খাতকে বৃদ্ধি করেছে। সেখানে অনেক বেশি পর্যটকের সমাগম হচ্ছে। যাদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য এবং আরব দেশ থেকে আসেন । আগে অনেক গরিব পরিবার তাদের মেয়েদের পর্যটকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এ অস্থায়ী বিয়ের ব্যবস্থা করত। কিন্তু এগুলো এখন দালাল সংস্থাগুলোই করে থাকে।

কাহায়া নামের এক তরুণী লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, তার বয়স যখন মাত্র ১৭ বছর ছিল, তখন থেকেই অর্থের বিনিময়ে অস্থায়ী বিয়ে শুরু করেন তিনি। এ পর্যন্ত ১৫ জনেরও বেশি পুরুষকে বিয়ে করেছেন, যাদের সবাই পর্যটক এবং মধ্যপ্রাচ্যের বাসিন্দা। তিনি জানিয়েছেন, তার প্রথম স্বামী ছিলেন ৫০ বছর বয়সি সৌদি আরবের এক নাগরিক । ঐ সৌদি তাকে কাবিন হিসেবে ৮৫০ ডলার দিয়েছিলেন । কিন্তু এ অর্থের অর্ধেক নিয়ে গিয়েছিল এক দালাল।

অন্যদিকে তাদের বিয়ে টিকে ছিল মাত্র পাঁচ দিন। সাধারণত শিয়া মুসলিমদের মধ্যে এমন অস্থায়ী বিয়ের প্রচলন দেখা যেত। কিন্তু এখন এ বিয়েকে নীতি-নৈতিকতাহীন হিসেবে আখ্যা দিচ্ছে তারাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

১০

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

১১

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১২

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১৩

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১৪

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৫

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৬

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১৭

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৮

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৯

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

২০

Design & Developed by BD IT HOST