নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কম খরচে মালদ্বীপ ভ্রমন

অভিযোগ বার্তা ডেস্কঃঅপূর্ব সুন্দর সমুদ্রসৈকতের জন্য মালদ্বীপে সারা বিশ্ব থেকে মানুষ বেড়াতে আসেন। এই দ্বীপ রাষ্ট্রের একেকটি দ্বীপের আছে একটি করে রিসোর্ট। মানে নিরিবিলিতে হানিমুন কাটানোর জন্য পেয়ে যাবেন একটি নির্জন দ্বীপ।মালদ্বীপের প্রাকৃতিক পরিবেশ, সমুদ্রতট ও অত্যাধুনিক রিসোর্ট দম্পতিদের জন্য আদর্শ এক স্থান। তবে মালদ্বীপ ভ্রমণের খরচে কুলিয়ে ওঠা সবার পক্ষে তো আর সম্ভব নয়।তবে কয়েকটি বিষয় মানলে অবশ্য সহজেই মালদ্বীপ ভ্রমণের খরচ অনেকটাই কমানো যায়, চলুন জেনে নেওয়া যাক মালদ্বীপ ভ্রমণে কীভাবে খরচ কমাবেন ও কখন গেলে কম খরচেই ঘুরে আসতে পারবেন-মালদ্বীপে গিয়ে সি-প্লেন বা নৌকায় চড়তেই লাখ টাকা ছাড়িয়ে যায়, এ বিষয়টি মনে রাখতে হবে। বিমানবন্দর থেকে ব্যক্তিগত দ্বীপ রিসোর্টে যেতে গেলে নিজেকেই সেটি ভাড়া করতে হয়। একটি প্রাইভেট সি-প্লেন বা স্পিডবোটে চড়ে এক রাউন্ড ট্রিপে একজনের খরচ প্রায় ২০-২৫ হাজার টাকা।আর রিসোর্ট যত দূরে হবে খরচ ততই বাড়বে। মালদ্বীপে প্রায় ১০৫টি দ্বীপ রিসোর্ট আছে। সেখানে আপনি আপনার বাজেট অনুযায়ী রিসোর্ট বেছে নিতে পারেন। তবে বাজেট কম থাকলে ব্যক্তিগত রিসোর্টের বদলে হোটেলেও থাকতে পারবেন। এতেও খরচ অনেক কম হবে। এর মধ্যে মাফুশি দ্বীপের রিসোর্টের ভাড়া তুলনামূলক কম।কখন যাবেন মালদ্বীপ ভ্রমণে?বাজেট ভ্রমণ হলে, অক্টোবর বা নভেম্বর মাসে মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা করা ভালো। এ সময়ের মধ্যে মোটামুটি ১৫-২০ হাজারের মধ্যে মালদ্বীপের ফ্লাইট পেয়ে যাবেন। মালদ্বীপে পৌঁছে মাফুশি দ্বীপে যে ফেরি পাবেন। যার ভাড়া ৭০-১০০ টাকার মধ্যে।মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে ৪ দিন, ৩ রাত থাকার পরিকল্পনা করতে পারেন। চেষ্টা করবেন ভ্রমণের দিনগুলোর মধ্যে যেন শুক্রবারে না পড়ে। শুক্রবার মালদ্বীপে ছুটির দিন।থাকা-খাওয়া ব্যবস্থা কেমন?মাফুশি দ্বীপে আপনি ৪-৭ হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। এখানে আপনি সব ধরনের স্পোর্টস অ্যাডভেঞ্চারও পাবেন। অন্যদিকে সেখানকার রেস্টুরেন্ট বা ক্যাফেতে জনপ্রতি ৫০০-১০০০ টাকার মতো খরচ পড়বে।খরচ বাঁচাতে কী কী করবেন?১. মালদ্বীপে গিয়ে ওভার ওয়াটার ভিলার পরিবর্তে বিচ ভিলার ঘর বুক করুন। খরচ তুলনামূলক কম হবে। ২. মালদ্বীপে ওয়াটার স্পোর্টস্ ও অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য খরচ হতে পারে ৩৫ হাজার টাকা থেকে ২ লাখ পর্যন্ত। যত আনন্দ উপভোগ করবেন খরচও ততটাই বাড়বে।তবে ২ লাখ টাকা খরচ করলে দ্বীপের প্রায় সব অ্যাক্টিভিটিতেই অংশ নিতে পারবেন। উপভোগ করতে পারবেন ডাইভিং, প্যারাসেলিং, কায়াকিং, জেট-স্কিইং, কাইট সার্ফিং, ফান টিউবিং, ওয়েকবোর্ডিং থেকে শুরু করে আরামদায়ক কার্যকলাপ যেমন স্পা, স্যান্ডব্যাঙ্ক পিকনিক ইত্যাদি। ৩. হোটেল বা রিসোর্টের রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ার ব্যবস্থা আছে। সেখানে রোমান্টিক ডিনার বা লাঞ্চের জন্য খরচ হতে পারে ২-৮ হাজার টাকা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

২

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৩

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৪

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৫

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৬

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৭

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৮

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৯

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১০

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১২

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৩

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৫

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৬

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৭

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৮

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৯

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

২০

Design & Developed by BD IT HOST