নিউজ এডিটর
১১ নভেম্বর ২০২৪, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক মা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ফিরোজা জেনারেল হাসপাতাল এ ৩য় সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে এই তিন সন্তানের জন্ম দিয়েছেন মা আছিয়া বেগম (৩০) । মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের বাসিন্দা আছিয়া ও খলিল দম্পতি। খলিল মিয়া পেশায় একজন কৃষক। আছিয়া বেগমের পূর্বে দুটি সিজারের মাধ্যমে দুটি ছেলে বাচ্চা হয়েছে। এখন ৩য় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার দুইটি ছেলে এবং একটি মেয়ে বাচ্চা হয়েছে। এখন মনে হয়, কাকে রেখে কাকে কোলে নেব, তিনজনকে একসঙ্গে নিয়ে ছবি তোলাও কঠিন। তিনজনই ভালো আছে,বললেন মা আছিয়া বেগম। ৪ মাস পূর্বে আল্ট্রাসনোগ্রাম করে ট্রিপলেটের কথা জানতে পারেন, তখন বেশ ভয় পেয়েছিলেন । গরীবে মানুষ কোথায় যাবেন কি করবেন এমন চিন্তা করেছেন। মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতাল এ আসেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব ওয়াহিদুর রহমান এর সঠিক সেবার নিশ্চয়তা,সার্বিক সহযোগিতার আশ্বাস এবং চিকিৎসক ডাঃ সাথী সরকার ও ডাঃ রাফিজা রমজান রুম্পা এর সাথে কথা বলে তার ভালো লেগে যায়।আছিয়া বেগম আরো বলেন, উনারা যেভাবে কাউন্সেলিং করে সাহস দেন, তাতে ভয়টা কেটে যায়। অপারেশনের মেডিকেল টিমে প্রধান সার্জন হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ওসমান গনি এবং অ্যানেসিসিয়া ডাক্তার তাপস ভৌমিক। এসময় সার্জারি চিকিৎসক ডাঃ রাফিজা রমজান রুম্পা বলেন, গত ১০ নভেম্বর বিকালে সিজার অপারেশন করে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়। মায়ের গর্ভে বাচ্চারা উল্টো অবস্থানে থাকায় অস্ত্রোপচার করতে হয়েছে। তিন সন্তান জন্ম নেয়ায় খুশি ওই দম্পতি।’ তিনটি বাচ্চাই সুস্থ আছে বলে জানান ওই চিকিৎসক। নবজাতকরা ফিরোজা জেনারেল হাসপাতালের বিশেষ নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST