নিউজ এডিটর
১১ নভেম্বর ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ মেয়ের জন্য পাত্রের খোঁজে বিজ্ঞাপন জাদুকর পি সি সরকারের

অভিযোগ বার্তা ডেস্কঃতিন কন্যার বিয়ে দেবেন জাদুসম্রাট পি সি সরকার। আর তাই সরাসরি সংবাদপত্রে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। যা ঘিরে দিনভর শোরগোল। সকলের মনেই প্রশ্ন, এই বিজ্ঞাপন সত্যি তো? না কি হালফিলে সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা আর পাঁচটা পেপারকাটিং-এর মতোই ভুয়ো! খোলসা করলেন জাদুসম্রাটকন্যা মুমতাজ। জানালেন, প্রেম-বিচ্ছেদে বিশ্বাসী নন তাঁরা। বাবা-মায়ের পছন্দের ছেলের গলাতেই তিন বোন দেবেন মালা। আর সেই কারণেই বিজ্ঞাপন।যতদিন যাচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের ধারনাটাই যেন হারিয়ে যাচ্ছে। আগে মন দেওয়া-প্রেম, তার পর পছন্দের মানুষকে বিয়ে, এটাই ভীষনভাবে ট্রেন্ডিং। আর পাত্র বা পাত্রী যদি হন সেলেব, তাহলে তো আর কথাই নেই। বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজা হতে পারে তা ভাবতেই পারেন না কেউ। এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। কেন ভাইরাল? কারণ, বিজ্ঞাপনটি দিয়েছেন জাদুকর পি সি সরকার ও তাঁর স্ত্রী। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তাঁরা। এই বিজ্ঞাপনের সত্যতা নিয়ে কাটাছেঁড়ার মাঝেই সাংবাদিকদের-এ মুখ খুললেন পি সি সরকারের মেয়ে তথা অভিনেত্রী মুমতাজ।কী বললেন? রসিকতা করেই মুমতাজ বলেন, “বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তার পর সেটা আর আর এগোবে না। আমরা সেভাবে ভাবতে পারি না। আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে ওঁদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।” বর্তমান সময়ে সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই বিস্মিত। এপ্রসঙ্গে প্রশ্ন করতেই মুমতাজ বললেন, “আমাদের পরিবারে অনেকেরই এভাবে বিয়ে হয়েছে। পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে সংসার করার ইচ্ছে তো রয়েইছে। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করাতে বিশ্বাসী নই।” যদি এক বিজ্ঞাপন দেখেই হাজির হন সুপাত্রেরা, তবে? একগাল হেসে মুমতাজের জবাব, ‘তাহলে স্বয়ম্বর সভা বসবে’। অভিনেত্রী জানালেন, তাঁদের বাবা-মা ভীষনভাবে আশাবাদী। মুমতাজ জানালেন, তাঁরা জানেন বাবা-মায়ের মতো কেউ তাঁদের চেনেন না। ফলত তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, বা যাঁকে বাছবেন জামাই হিসেবে, তাঁরা ভালোই হবে। এখন দেখার সংবাদপত্রের ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে আশাপূরণ হয় কি না৷ পি সি সরকারের।তিনকন্যার বিয়ে দেবেন জাদুসম্রাট পি সি সরকার। আর তাই সরাসরি সংবাদপত্রে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। যা ঘিরে দিনভর শোরগোল।সকলের মনেই প্রশ্ন,এই বিজ্ঞাপন সত্যি তো? না কি হালফিলে সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা আর পাঁচটা পেপারকাটিং-এর মতোই ভুয়ো! খোলসা করলেন জাদুসম্রাট কন্যা মুমতাজ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

২

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৩

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৪

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৫

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৬

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৭

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৮

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৯

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১০

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১২

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৩

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৫

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৬

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৭

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৮

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৯

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

২০

Design & Developed by BD IT HOST