নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২৪, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ নিরাপদ খাদ্যের জন্য কৃষিপ্রতিবেশ চর্চা বৃদ্ধির আহবান

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জঃ“প্রাকৃতিক উৎস সুরক্ষা করি,নিরাপদ খাদ্য নিশ্চিত করি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক কমিউনিটি পর্যায়ের কৃষক কৃষাণী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংস্কৃতিক কর্মীদের সাথে আজ মানিকগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী বহুত্ববাদী সমাজ বিনির্মানে প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষি প্রতিবেশ চর্চায় নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে।উক্ত অনুষ্ঠানে কৃষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমান। সংলাপ ও মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের মান্যবর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান। এছাড়াও কমিউনিটি পর্যায় থেকে আরও কথা বলেন জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি মো. করম আলী মাস্টার, কৃষক মো. ইব্রাহিম মিয়া, কৃষাণী হাজেরা বেগম,কৃষক গবেষক মো. মাসুদ বিশ্বাস।বারসিক এর কার্যক্রম অবহিত করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, মো. শাহিনুর রহমান প্রমুখ। বক্তারা বলেন বৈচিত্র্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, সবুজ সংহতি ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হলে প্লাস্টিক বর্জ্য ত্যাগ, সকল প্রকার দুষন বন্ধ করতে প্রত্যয় তৈরিতে যুব সমাজসহ সবাইকে জাগিয়ে তুলতে সাহায্য করতে হবে।উদ্বোধনী পর্বে শত ধরনের চাষকৃত উদ্বিদ ও দেশী বীজের সমাহার প্রদর্শন হয়। তারপর গ্রামীণ শিল্পী সংস্থার পরিবেশনায় লোকজ গান অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST