নিউজ এডিটর
৮ জানুয়ারী ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুলার কেজি ৩ ফুলকপি ৫, মাঠে কৃষকের বোবা কান্না

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃসবজির জন্য বিখ্যাত উপজেলা চন্দনাইশ। হঠাৎ সবজির দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাঙ্গু চরের কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, মুলা চাষ করে বাজারে দাম কম পাওয়ায় শ্রমিকের মজুরি দিতে হিমশিম খাচ্ছে এখানকার কৃষকরা।বুধবার (৮ জানুয়ারি) দোহাজারী সাঙ্গু নদীর চরে কৃষকদের কৃষি কাজ করতে দেখা গেলেও হতাশায় দিশেহারা একাধিক কৃষক। বাজারমূল্যের অবস্থা দেখে হতাশায় নিরবে কাঁধছেন তারা।এদিকে, বাজারে মুলার কেজি ৩ টাকা ও ফুলকপি ৫ টাকায় দর দেখে জমিতে নষ্ট হচ্ছে সবজি। ধনিয়া পাতার একটু দাম থাকলেও মজুরি টাকা দিতে পারছেন না অনেক কৃষক।উপজেলাটিতে প্রতিবছরের মতো এ বছরেও ব্যাপক পরিমাণে সবজির চাষ হয়েছে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যায়। কিন্তু বর্তমানে সবজির দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। পরিবহন ও শ্রমিক মজুরি টাকাও উঠছে না সবজি বিক্রি করে।ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজিই নষ্ট হচ্ছে জমিতে। চাষিরা বলছেন, বাজারে দাম নেই, পাইকারি ব্যবসায়ীরাও আসছেন না। জমিতে নষ্ট হচ্ছে মুলা, বাঁধাকপি ও ফুলকপি।কৃষক আব্দুল গফুর জানান, সবজির তুলনায় ক্রেতা কম। এতে অধিকাংশ কাঁচামাল নষ্ট হয়ে লোকসানে রয়েছেন বিক্রেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা করতে হচ্ছে। বাজারে সবজির দামও কমেছে। ক্রেতার সংখ্যাও কমেছে। এতে মাঠেই নষ্ট হচ্ছে সবজি। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ী ও চাষিদের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST