
লালমনিরহাট প্রতিনিধি :মোঃ পেয়ারুল ইসলামমরিচের দামে চাষির মাথায় হাত, লোকসানের আশঙ্কা
লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে দাম কম হওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। অনেকেই উৎপাদন খরচ তোলা নিয়েই চিন্তায় পড়েছেন। অস্বাভাবিক দর পতনে মাথায় হাত পড়েছে তাঁদের।তিস্তা চরাঞ্চলে এবার ব্যাপক হারে মরিচ চাষ হয়েছে। ইতিমধ্যে বাজার জাত শুরু করেছেন কৃষকেরা। কিন্তু দাম কম হওয়ায় উৎপাদন খরচ উঠছে না বলে জানিয়েছেন অনেক কৃষক।মরিচ চাষি রফিকুল (৪৪) বার্তা নিউজ কে জানান, এবার শুধু ৪ শতাংশ জমিতে মরিচ চাষ করেছেন তিনি। খরচ হয়েছে ৬ হাজার টাকা। প্রতি শতাংশ জমি লিজ নিছেন ৮শো টাকা করে। তিনি বলেন আমার জমিতে মরিচ হবে সর্বোচ্চ ৪ মন যার বাজার মূল্য প্রতি মন ৭-৮ শো টাকা যা আমার সব বিক্রি করলেও কোনোমতে মূলধন ঘরে তুলেছেন তিনি।মরিচ চাষি আব্দুল মালেক (৫৯)বলেন, ‘এবার দুই বিঘা জমিতে মরিচ চাষ করেছি। ফলন ভালো হয়েছে, তবে দাম কম। উৎপাদন খরচ তুলতে পারিনি।’আলাউদ্দিন আলী জানান, তাঁর তিন বিঘা জমিতে মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে গেল বছরের চেয়ে এবার মরিচের দাম একবারে কম। বর্তমান যা বাজার সামনে দাম আরও কমতে পারে। এতে লোকসানের মুখে পড়ার আশঙ্কা।কাচামালের আরদ গুলোতে খোঁজ নিয়ে আমরা জানতে চেষ্টা করি যে কি কারণে মরিচের দাম কম। তারা জানায় যে মোকাম এ মাল এর চাহিদা কম কারণ সব খানেই এবার অধিক চাষ হয়েছে মরিচের।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST