
মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইলটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে জার্মান প্রজেক্ট, সাগরদিগীতে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রেস রিলিজ থেকে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঘাটাইল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় নির্বাচিত সুফল ভোগীদের মাঝে ৩২ জন কে ষাঁড় এবং ৩২ জনকে বকনা বাছুর বিতরণ করা হয়। পাশাপাশি ষাঁড় গরু প্রাপ্ত সুফলভোগীদের মাঝে ১৫০ কেজি করে দানাদার খাবার এবং বকনা বাছুর প্রাপ্ত সুফলভোগীদের মাঝে ১০০ কেজি করে দানাদার খাবার সহ ভিটামিন বিতরণ করা হয়।একই প্রকল্পের আওতায় ১৬০ জন হাঁস প্রাপ্ত সুফল ভোগীদের মাঝে দুই ধাপে ১১৬.৯ কেজি করে খাবার বিতরণ করা হয়।উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ বাহাউদ্দিন সারোয়া রিজভী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আবু সাঈদ,উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST