অভিষেকে নজর কাড়লেন হামজা, ভারত থেকে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ মার্চ ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিষেকে নজর কাড়লেন হামজা, ভারত থেকে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেই শতভাগ দিয়ে খেলেছেন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। মাঝমাঠে প্রাণবন্ত ফুটবলে ভারতের আক্রমণ বারবার ভেস্তে দিয়েছেন তিনি, সহায়তা করেছেন আক্রমণেও। ম্যাচে অবসর ভেঙে মাঠে ফেরা সুনীল ছেত্রীকেও কড়া মার্কিয়ে রেখে ভারতের আক্রমণভাগকে এক কথায় অকেঁজো করে রেখেছিলেন এই ফুটবলার।

শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছেন হামজা-তপুরা।সেই লড়াইয়ে জিততে পারেনি কোনো দলই। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এর আগে, ম্যাচের ৩০ সেকেন্ড না হতেই ভারতের গোলরক্ষক বিশাল বায়েতের ভুলে বল পেয়েছিলেন মজিবুর রহমান জনি। কিন্তু পারেননি তিনি।প্রথম মিনিটেই বেঁচে যায় ভারত।১০ মিনিট পর আবার ভুল করে বসেন ভারতীয় গোলরক্ষক। এবার সেই ভুলে বল পান মোহাম্মদ হৃদয়। দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের আক্রমণাত্বক ফুটবলে শুরুর দিকে যেন খেই হারিয়ে ফেলে ভারত। সেই সুযোগ হামজা চৌধুরীকে নিয়ে গড়া বাংলাদেশ চড়াও হতে খেলতে শুরু করে। ডান দিক থেকে মোরসালিনের বাঁ পায়ের ক্রসে মাথা ছোঁয়ালেও বল লক্ষ্যে রাখতে পারেননি ইমন।

শুরুর দিকের এ অবস্থা কাটিয়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে ভারত। ২২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তপু বর্মন।ব্যথা পেয়ে তপু স্ট্রেচারে মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন রহমত মিয়া। তপুর মাঠ ছাড়ার পর ভারত আস্তে আস্তে বাংলাদেশের সীমানা চিনতে থাক। সেই ধারাবাহিকতায় ২৮ মিনিটে লিস্টন কোলাসো বক্স থেকে নেন দুর্বল শট। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমার সেই শট ঠেকাতে কোনো বড়ই পেতে হয়নি।

৩০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুযোগ পেয়েছিল ভারত। উদান্তা সিংয়ের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের তরুণ ডিফেন্ডার শাকিল আহমেদ তপু। ফিরতে বলে বক্স থেকে শট নিয়েছিলেন ফারুক হাজি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সেই বল নিজের আয়ত্বে নিয়ে দলকে বাঁচান বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। এরপর গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ছন্নছাড়া ফুটবল খেলেছে দুই দলই। শেষপর্যন্ত কোনো দলই গোল না পেলে ০-০ ব্যবধানেই শেষ হয় ভারত ও বাংলাদেশের লড়াই।

অভিযোগ/বার্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১১

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১২

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৩

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৪

সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, দুই মহিলা দালাল আটক

১৫

১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ

১৬

হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে

১৭

মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানালেন – প্রধানমন্ত্রী

১৮

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনের তেলবাহী জাহাজের হরমুজ অতিক্রম

১৯

৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার

২০

Design & Developed by BD IT HOST