admin
২৫ মার্চ ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুস ছাড়া নেই কোন সেবা

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ কুষ্টিয়ার দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সেবাপ্রত্যাশীরা। ভূমিসংক্রান্ত যেকোনো জটিলতা থেকে মুক্তি পেতে হলে প্রথমে ভূমি অফিসে ভুক্তভোগীদের হতে হয় হয়রানির শিকার, হয়রানি লাঘবে ছুটে আসে দালাল চক্র। এবার মিলবে সেবা, তবে গুনতে হবে কাজ দেখে বিভিন্ন অঙ্কের টাকা। প্রথমেই কাগজপত্র ভুলে ভরা বলে বিদায় করেন। জমির নামজারি করতে গেলে কাগজের জটিলতা দেখিয়ে দলিলপ্রতি ভুক্তভোগীদের গুনতে হয় পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকা। তবে কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত টাকা নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হোগলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার আরেক নাম আতঙ্ক। জমির খাজনা দিতে গেলেও গুনতে হয় অতিরিক্ত টাকা আবার অনেক সময় টাকা দিয়েও মেলে না সেবা। অনেকে টাকার চাপে সেবা না নিয়ে ফিরেও যানএকাধিক ভুক্তভোগী জানান, নিজের নামের জমি, নাম খারিজ করতে হোগলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনিসুর রহমানের দ্বারস্থ হলে এ টেবিল সে টেবিল কাগজ চালাচালি করে। কাগজ নানারকম ভুলে ভরা বলে বিদায় করেন। পরে অফিসের দালালদের মাধ্যমে ২০ হাজার টাকা দিয়েই ওই কাজ করতে হয়েছে। টাকা দিয়েও কাজ হয়নি, আরও বেশি টাকার বায়না থাকায় নামজারির কাগজ মিলছে না তিন সপ্তাহ ধরে। জমি যদি কাগজের মতো হতো, তাহলে ছিঁড়ে ফেলতাম, নামজারির জন্য তিন মাস এই বারান্দায় সেই বারান্দায় ঘুরছি। উপজেলা ভূমি অফিসে গিয়েও ঘুরতে হয়েছে। ঘুস ছাড়া এই ইউনিয়ন ভূমি অফিসে কোনো কাজই হয় না। পাঁচ টাকার খাজনা দিতে লাগে ৫০০ টাকা, চাহিদা এমনই। আমি জমির খাজনা না দিয়েই চলে যাচ্ছি। দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এখানে অতিরিক্ত টাকা নেওয়া বা সেবা গ্রহীতাদের কোনো হয়রানি করা হয় না। এখন সবাইকে অনলাইনে নামজারির আবেদন করতে হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম বলেন, উপজেলার সব ইউনিয়ন ভূমি অফিসে নামজারির কী পরিমাণ টাকা লাগবে, তার নির্দেশনা দেওয়া আছে, অতিরিক্ত টাকা নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

১

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৩

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৪

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৬

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৭

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৮

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৯

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১০

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১২

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৩

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৪

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৬

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৮

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৯

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

২০

Design & Developed by BD IT HOST