নিউজ এডিটর
১৪ জুন ২০২৫, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে পূর্ব শত্রুতার জেরে কামরুল বাহিনীর হামলায় সাংবাদিকের স্ত্রীসহ ৩জন গুরুতর আহত 

ষ্টাফ রিপোর্টারঃউপজেলার  ব্রাহ্মণ পাড়া গ্রামে রবিউল ইসলাম ও আবু হানিফদের সাথে পূর্ব শত্রুতার জেরে কামরুল ও মাহফুজ বাহিনীর অতর্কিত হামলায় মেলান্দহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্ত্রী লাজুক মনি ও শাশুড়ী রেহানা পারভীন ও শ্যালক লাভলু গুরুতর আহত অবস্থায় মেলান্দহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, দীর্ঘদিন যাবত রবিউল ইসলামের পরিবারের সাথে কামরুল  ইসলাম ও মাফুজ গংদের ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতিপূর্বেও রবিউল ইসলামের পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করার অভিযোগ থাকলেও এলাকাবাসী বিষয়টি নিষ্পত্তিকল্পে বড় ধরনের কু মতলব হাসিল করতে পারেনি কামরুল ইসলাম ও মাহফুজগংরা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামরুল সেনা সদস্য হওয়ায় দামবিকতার সুরে তার লোকজনদের হুকুম দেয় এখন আর বসে থাকার সময় নেই জমি পাইলেও দিতে হবে না পাইলেও দিতে হবে। এমন হুমকিতে ভীত হয়ে পরিবারের নিরাপত্তার কথা ভেবে রবিউল ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে ডেকে বিষয়টি নিষ্পত্তি করে দিতে অনুরোধ করেন। তার অনুরোধে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ১২জুন আনুমানিক বেলা ১১টায় উভয় পক্ষ কে সালিশ বৈঠকের বসার আহ্বান করলে, উভয় পক্ষই বৈঠকে সমবেত হয়।সালিশির একপর্যায়ে বিবাদি কামরুল ইসলাম হুকুম দেয় ” এদেরকে ধর”বলা মাত্রই মাহফুজ, আফজাল,মোমিন,কামরুল,মোখলেছ,পলাশ ,মাসুম ও জহুরুল ইসলাম বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র যেমন,লোহার রড, বাশের লাঠি ও দা হাতে নিয়ে রবিউল ইসলাম দের ওপর ঝাঁপিয়ে পড়ে।ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম সরে গেলে মোঃ লাভলুকে একা পেয়ে আঘাত করতে থাকে পুএের চিৎকারে তার মা রেহনা পারভীন ও বোন লাজুক মনি এগিয়ে আসলে তাদের দুজনকেও এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত করে। ঘটনা বেগতিক দেখে বৈঠকে আসা লোকজন এগিয়ে গেলে কামরুল ও মাহফুজ বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে এবং হুমকি দিয়ে যায়।পরদিন ১৩ জুন রবিউল ইসলাম এর মেয়ে জামাতা সাংবাদিক রমজান আলী বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর -১২।  ঘটনার পরবর্তীতে প্রতিপক্ষ মাহফুজ নামে বিবাদী কে মেলান্দহ হাসপাতালে দুপুর ২.১০মিনিটের সময় ভর্তি রেজিস্টার  খাতায় এন্ট্রি করে, যাহা কোন প্রকার বড় আঘাত বা কাটা ছেড়া নেই। সাংবাদিক পরিবারকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার জন্য আনুমানিক বেলা চারটার সময় জামালপুর জেনারেল হাসপাতালে  মাহফুজকে নিয়ে গিয়ে পুনরায় মাথা কেটে পুনরায় ভর্তি করে মিথ্যা নাটক সাজিয়ে ছয়জনকে আসামি করে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST