কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ জুন ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা

ঘিওর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠালকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা হাসমত মোল্লার মেয়ে। তাঁর স্বামী সালাম মিয়া (৩৮) এবং অভিযুক্ত দেবর রাকিব (২৮) মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই সালাম ও রাকিব বিবাহিত এবং আলাদা সংসার করেন। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা বেগম অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন।

এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। বিষয়টি নিয়ে দেবর-ভাবির মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে রাকিব ঘরে গিয়ে ধারালো ছুরি এনে সোভা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের বড় ছেলে শামীম (১৭) ঢাকার একটি কারখানায় কর্মরত এবং ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় উভাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১০

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১২

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৩

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৪

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৫

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৭

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৮

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৯

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

২০

Design & Developed by BD IT HOST