নিউজ এডিটর
২০ জুন ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ উদযাপন

জামাল খান,ভোলা জেলা প্রতিনিধিভোলা দৌলতখান উপজেলায় বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে, জাতীয় ফল মেলা-২০২৫। তিন দিনব্যাপী এ মেলার প্রতিপাদ্য ছিল “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্নী ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) দৌলতখান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা এবং সঞ্চালনা করেন মোঃ রাজিব হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুবেল মিয়াসহ গণ্যমান্য ব্যক্তি, কৃষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।মেলার শুরুতেই ছিল একটি বর্ণাঢ্য র‍্যালি,পরে কৃষি অফিস চত্বরে ফলদ বৃক্ষ রোপণ করা হয়। এছাড়া কৃষক, কৃষাণী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফল চারা বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি মুন্নী ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে বলেন,“ফল শুধু পুষ্টিকর নয়, একটি স্বাস্থ্যকর জাতি গঠনের অন্যতম হাতিয়ার।”দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা বলেন,“সব ঋতুতে দেশি মৌসুমী ফল খাওয়া এবং বাড়ির আঙিনায় ফল গাছ লাগানো আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করবে।”। প্রতিদিন খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল যোগ করা উচিত। খাবারের আগে ফল খেলে অতিরিক্ত খাবার গ্রহণ কম হতে পারে। ফলের রস পান করার চেয়ে পুরো ফল খাওয়া বেশি উপকারী, কারণ এতে ফাইবার বেশি থাকে। বিভিন্ন ফলের পুষ্টিগুণ বিভিন্ন রকম, তাই বিভিন্ন ধরনের ফল খাওয়া উচিত। ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।রাজধানীসহ সারাদেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ফলের চাহিদা ২০০ গ্রামের বিপরীতে মাত্র ৫৫-৬০ গ্রাম খেতে পারছে। এটিকে ২০০ গ্রামে উন্নীত করতে কাজ করছে সরকার।মেলায় বিভিন্ন দেশীয় ফল এবং ফল গাছের চারা প্রদর্শনীর ৪টি স্টল এ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST