ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জুন ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোটার( নওগাঁ)

নওগাঁ’র ধামইরহাট উপজেলার ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ এর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষন শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় (২৬ জুন) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ হলরুমে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষন শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ইসমাইল হোসেন মোস্তাক মহোদয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ওয়ার্ড পর্যায়ের অংশগ্রহনমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের প্রাপ্ত ফলাফল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন ও যাচাই করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেন। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা, ওয়ার্ডের বিপন্নতা এবং ওয়ার্ড পর্যায়ের অংশগ্রহনমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের প্রাপ্ত সমস্যার আলোকে ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা তৈরী করা।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগ্রাদ্বিগুন ইউনিয়ন শাখার সভাপতি , গ্রিন ভয়েস এর প্রতিনিধি মোঃ পারভেজ সাজ্জাদ, আগ্রাদ্বিগুন ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ মোজাফ্ফর রহমান, গোফরইমপ্যাক্ট কর্মসূচীর সাবডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ বদিউজ্জামান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা বৃন্দ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও উদ্দ্যোক্তগন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১১

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১২

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৩

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৪

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৫

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৬

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৭

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৮

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৯

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

২০

Design & Developed by BD IT HOST