নিউজ এডিটর
৪ জুলাই ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা

অভিযোগ বার্তা ডেস্কঃধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, “আমাকে ফাঁ/সিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।”এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, “কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।”বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

২

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৩

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৪

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৫

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৬

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৭

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৮

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৯

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১০

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১২

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৩

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৫

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৬

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৭

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৮

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৯

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

২০

Design & Developed by BD IT HOST