ভেঙে ফেলা হয়েছে জামালপুরের ‘বিজয় চত্বর' - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জুলাই ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেঙে ফেলা হয়েছে জামালপুরের ‘বিজয় চত্বর’

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ভেঙে ফেলা হচ্ছে ছাত্র-জনতার নামকরণ করা বিজয় চত্বরের মূল স্তম্ভ। সেখানে জুলাই শহিদদের স্মরণে স্থাপন করা হবে ‘‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’’। এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নামে চত্বরটির নাম ছিল। পরে জুলাই গণ-অভ্যুত্থানে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন ওই চত্বরটির নাম পরিবর্তন করে ‘‘বিজয় চত্বর’’ নামকরণ করেন আন্দোলনকারীরা।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে শহরের শেখের ভিটা এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের জামালপুর-মাদারগঞ্জ-দেওয়ানগঞ্জ মোড়ের মধ্যবর্তী স্থানে নির্মিত চত্বরের স্থাপনা ভাঙার কাজ শুরু করে গণপূর্ত বিভাগ।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশের মত জামালপুরেও স্থাপন করা হবে ‘‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’’। জামালপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ‘‘বিজয় চত্বর’’ ভেঙে এখানে ‘‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৩ সালে ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এই বিজয় চত্বর। প্রথমে এই স্থাপনাটির নামকরণ করা হয় ‘‘মির্জা আজম চত্বর”।

এ ব্যপারে মন্তব্য জানতে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST