উপদেষ্টার গাড়ি এক সেতুতে দুই ঘণ্টা আটকা যানজটে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ জুলাই ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপদেষ্টার গাড়ি এক সেতুতে দুই ঘণ্টা আটকা যানজটে

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে পড়ল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের গাড়ি। গতকাল শুক্রবার আশুগঞ্জ এলাকায় মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হতে তাঁর লেগেছে দুই ঘণ্টা।

সূত্র জানায়, সরকারি সফরে উপদেষ্টা হবিগঞ্জ যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজট ছিল। সড়ক উন্নয়ন কাজের ধীরগতি, খানাখন্দ এবং অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রতিদিনই সেখানে যানজট হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।

গণশিক্ষা উপদেষ্টা সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছান। বিশ্রাম শেষে সরকারি প্রটোকলসহ বেলা ১১টার দিকে হবিগঞ্জের উদ্দেশে ভৈরব ত্যাগ করেন। এ সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুসহ ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর পর্যন্ত সিলেট অভিমুখী সড়কে ২৫ কিলোমিটার যানজট ছিল। জানা গেছে, উপদেষ্টার গাড়ি বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে প্রবেশ করে। দুপুর দেড়টার দিকে গাড়িটি এক কিলোমিটার দীর্ঘ সেতুর আশুগঞ্জ প্রান্তে পৌঁছে।

বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ থেকে সরাইলের কুট্টাপাড়া পর্যন্ত যানজট ছিল। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছিল হাইওয়ে পুলিশ। রাত ১০টার মধ্যে যানজট একেবারে নিরসন করা না গেলে গভীর রাতে তা আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করছিলেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

যানজটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টার গাড়িতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, যানজটের বাস্তবতা ও মহাসড়কের সার্বিক অবস্থা উপদেষ্টা অবগত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণে আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে এক লেন। এদিকে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। মহাসড়কে অবাধে চলছে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক। এসব কারণে যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

মাসুদ রানা নামে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে আসা এক যাত্রী জানান, বেশ কয়েকজন বন্ধুসহ তারা শ্রীমঙ্গল বেড়াতে যাচ্ছেন। রাত সাড়ে ১২টায় তারা একটি বাসে ওঠেন। সকাল সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ পৌঁছেন। বেলা সাড়ে ১১টায় বাস থেকে নেমে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে পরিবার নিয়ে কুমিল্লা বেড়াতে যাওয়ার উদ্দেশে মাইক্রোবাস ভাড়া করে সকালে রওনা হন দুলাল মিয়া। দুপুর ২টা পার হলেও তারা আশুগঞ্জ অতিক্রম করতে পারেননি। তাঁর স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জীবনে আর বেড়ানোর নাম নেব না।

এ ব্যাপারে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, মহাসড়কে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কিছু চালকের অসচেতনতা ও মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহনের কারণে প্রায়ই যানজট হচ্ছে। হাইওয়ে এবং জেলা পুলিশ যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছে। বিকেল সাড়ে ৫টায় তিনি আরও জানান, আশুগঞ্জ থেকে সরাইল কুট্টাপাড়া পর্যন্ত এখনও যানজট রয়েছে। যানজট নিরসনের চেষ্টা করা হচ্ছে। রাত ১০টা নাগাদ পুরোপুরি যানজট নিরসন করা সম্ভব না হলে নাইটকোচ ও পণ্যবাহী ট্রাকের চাপে তা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পের পিএম (প্যাকেজ-১) শামীম আহমেদ বলেন, ‘মহাসড়কের কিছু জায়গা নতুন করে নির্মাণ হয়নি। এসব স্থানে সড়কের বেইজ (ভিত্তি) নেই। তাই মেরামতকাজ টেকসই হচ্ছে না। তবে আজ (গতকাল) সরাইল অংশের বেশ কয়েক স্থানে ইট ফেলে মেরামত করা হয়েছে। আগামীকাল (আজ) আশুগঞ্জ অংশে মেরামত কাজ হবে। বৃষ্টি থেমে গেলে যানজট কমবে।

তিনি আরও বলেন, প্রকল্পের কিছু সমস্যা নিয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে। সমস্যা মিটে গেলে দ্রুত কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST