ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ জুলাই ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধি-নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে জেলা কমিটির অনুমোদিত ভোটার তালিকা প্রত্যাখ্যান করে সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন কর্তৃক তা প্রকাশ্যে ছিড়ে ফেলার প্রতিবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৪ জুলাই (সোমবার) দুপুর ২ টায় ধামইরহাট প্রেস ক্লাবে উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল আমিনকে অবাঞ্চিত ঘোষনা করে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, উমার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল হোসেন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম কবির মিল্টন, জাহানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রোকন উদ্দিন, ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা বিএনপি, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, ‘কমিটির তালিকা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণের স্বাক্ষরে ও সম্মতিতে তালিকা প্রস্তুত করা হলে জেলা কমিটি তা অনুমোদন দেন। সেখানে আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করে দলীয় কার্যালয়ের সামনে তালিকা ছিড়ে ফেলা দলীয় শৃঙ্খলা পরিপন্থী, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংগঠনিক শাস্তির দাবী জানাচ্ছি।’ উল্লেখ্য আগামী ১৯ জুলাই ধামইরহাট উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST