নিউজ এডিটর
২৫ জুলাই ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন বারো মাসই বছর আম খেতে পারবেন!সংরক্ষণ করবেন যেভাবে

অভিযোগ বার্তা ডেস্কঃ এখনও ফলের দোকানে নানা ধরনের আম পাওয়া যাচ্ছে। তবে আমের মৌসুম শেষ হতে বেশি বাকী নেই। যারা আম খেতে পছন্দ করেন তারা সারা বছর আম সংরক্ষণের কিছু উপায় জেনে রাখতে পারেন। আমের পাল্প বা আমের শাঁস বের করে ফ্রিজে রাখুন। এই পাল্প সারা বছর সহজেই বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা যায়। এই পাল্প দিয়ে আমের আইসক্রিম বা আমের শেক তৈরি করতে পারেন। কীভাবে আম সংরক্ষণ করবেন- আমের পাল্প সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হল মিক্সারে ব্লেন্ড করে সংরক্ষণ করা। এর জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিন। বীজ বের করে সমস্ত পাল্প বের করে নিন। এবার মিক্সারে আমের পাল্প ভালো করে ব্লেন্ড করে নিন। পাল্পটি একটি কাচের জারে সংরক্ষণ করুন। আপনি চাইলে এটিকে একটু পাতলা করে বোতলে সংরক্ষণ করতে পারেন। যখন ম্যাঙ্গো শেক তৈরি করতে চান তখন এই পাল্পটি ব্যবহার করতে পারেন। আইসক্রিমে আমের স্বাদ আনতেও এটি ব্যবহার করতে পারেন। আম সংরক্ষণের দ্বিতীয় সেরা উপায় হল আমের টুকরোগুলি ফ্রিজে রাখা। এর জন্য, আমের খোসা ছাড়িয়ে ঘন টুকরো করে কেটে নিন। আমের বীজ বের করে টুকরোগুলি একটি বাটি বা প্লেটে রাখুন এবং উপরে চিনির গুঁড়ো ছিটিয়ে দিন। কাটা আমগুলি তিন ঘণ্টা ফ্রিজে রাখুন এবং জমাট বাঁধার পরে, আমের টুকরোগুলি একটি জিপলক পলিথিন ব্যাগে ভরে রাখুন। বায়ুরোধী বাক্সেও সংরক্ষণ করতে পারেন। এই আম যখন ইচ্ছা ব্যবহার করতে পারেন। আম সংরক্ষণের আরেকটি উপায় হল আমের পাল্প বের করে ব্লেন্ড করে নেওয়া। এবার সমস্ত পাল্প ফ্রিজে থাকা বরফের ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিন। আম বরফের ট্রেতে জমে গেলে, আমের বরফের টুকরোগুলো বের করে নিন। এবার আমের কিউবগুলো একটি জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন। তাহলে আমের কিউবগুলো বের করাও সহজ হবে। সুএঃ রুমাস কিচেন,মানিকগঞ্জ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১০

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১১

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১২

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৩

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৪

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৫

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৬

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৭

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৮

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৯

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

২০

Design & Developed by BD IT HOST