আ.লীগের ক্ষমা চাওয়া, অনুশোচনা সব হবে জনগণের কাছে : জয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ অগাস্ট ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগের ক্ষমা চাওয়া, অনুশোচনা সব হবে জনগণের কাছে : জয়

অভিযোগ বার্তা ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া, অনুশোচনা সব জনগণের কাছে। আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে। কোনো এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে, তাদের কাছে নয়।

গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে জয় এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে।’

এর আগে ডয়চে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল, ৫ আগস্টকে ঘিরে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে, তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ। যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে, তখনই বিবেচনা করা হবে। ক্ষমা চাওয়া ও অনুশোচনা প্রসঙ্গে আরাফাত বলেন, ‘গত এক বছর ধরে তারা যে হত্যা করেছে, তারা কি তার জন্য অনুশোচনা করেছে? আর ওই সময়ে (৫ আগস্টকেন্দ্রিক) যে হত্যা হয়েছে, আমরা তো সব হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি। স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম। যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে, তারা তো এক গোষ্ঠী হত্যাকারীকে দায়মুক্তি দিয়েছে। যারা হত্যাকারীকে দায়মুক্তি দেয়, যারা মব সন্ত্রাস করল, ঘরে ঘরে ঢুকে হত্যা করল, তার জবাব কে দেবে?’

আপনাদের যদি জনভিত্তি থাকত, তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকত, তা তো হয়নি– ডয়চে ভেলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর জবাব আপনারা কয়েক দিন পরে পাবেন। এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে। মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে। লাশের পর লাশ ফেলা হয়েছে। মানুষের মন বিষিয়ে বিষাক্ত করে খেপিয়ে তোলা হয়েছে। আজকে এক বছরের মাথায় এসে দেশের বেশির ভাগ মানুষ এটা অনুধাবন করতে পেরেছে। তারা ফিল করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

আরাফাতের দাবি, ‘আওয়ামী লীগ চায়নি আর মানুষ নিহত হোক। তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ যদি চাইত, তাহলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত। আওয়ামী লীগ মানুষের দল। তাই সেটা চায়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST