টেবিলের উপর নৌকায় ভোট নেওয়া "জিয়াউর রহমান জিয়া'র "দাপটে কোনঠাসা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেবিলের উপর নৌকায় ভোট নেওয়া “জিয়াউর রহমান জিয়া’র “দাপটে কোনঠাসা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সর্বশেষ অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে কাশিনাথপুর ইউনিয়নাধীন ০৭ নং ওয়ার্ড (মেহেদীনগর দাখিল মাদ্রাসা) কেন্দ্রে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউর রহমান জিয়া পটপরিবর্তনের সাথে সাথে হয়ে উঠেছে কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। অনৈতিক উপায়ে তিনি বাগিয়ে নিয়েছেন সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য ও কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়কের পদ। তার দাপটে কোনঠাসা হয়ে পড়েছে মেহেদীনগর, কাবারীকোলা, গোপালপুর সহ কাশিনাথপুর ইউনিয়নের ত্যাগী বিএনপি কর্মীরা।

অভিযুক্ত জিয়াউর রহমান জিয়া’ র নিজ ওয়ার্ড ( ০৭ নং ওয়ার্ড) ‘ র একাধিক বিএনপি নেতা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সর্বশেষ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা যখন বয়কট করি তখন জিয়াউর রহমান জিয়া আমাদের কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিল। তিনি ভোটকেন্দ্রে যাওয়া ভোটারদের জোরপুর্বক প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করেছেন। অথচ আওয়ামীলীগ পতনের পর এখন বিএনপির বড় নেতা হয়ে আমাদের উপর খবরদারী করছেন। তার দাপটে আমরা দিশেহারা হয়ে পড়েছি।

অনতিবিলম্বে আওয়ামিলীগের কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউর রহমান জিয়া কে দলের সব ধরনের পদ থেকে বহিস্কার করে দলকে জঞ্জাল মুক্ত করতে সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক খায়রুন নাহার খানম মিরু ও সদস্য সচিব সালাউদ্দিন খান (পিপিএম)’ র দৃষ্টি আকর্ষণ করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST