হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ অগাস্ট ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

বিনোদন ডেস্ক:

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন তিনি।

বুধবার ১৩ আগস্ট বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম।তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তবে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং পরিবারের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে বিকেলেই ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম লিখেছিলেন, রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না… কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।

এদিকে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি পরকীয়ায় জড়িয়েছেন। প্রমাণ হিসেবে তিনি নিজের ফেসবুক পেজে স্ত্রী ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। এরপরই রিয়া মনি তাকে তালাক দেওয়ার ঘোষণা দেন।

কয়েকদিন আগেও বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে স্ত্রী রিয়া মনি হাসপাতালে গিয়ে তাকে ফিরিয়ে আনেন। একসময়ে আবারও একত্রে বসবাস শুরু করলেও নতুন করে মনোমালিন্য শুরু হয় দম্পতির মধ্যে।

পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেও, কয়েক ঘণ্টার মধ্যেই হার্ট অ্যাটাকের খবর আসে তার ফেসবুক পেজ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১১

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১২

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৬

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

১৭

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

১৮

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নেপথ্যে মাদক ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট!

১৯

সিলেটের তরুণ ফ্রিল্যান্সার রায়হান হোসেন মুরাদ স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৬ এ ভুষিত হলেন

২০

Design & Developed by BD IT HOST