
জামালপুর থেকে রমজান আলীঃআজ ২১ আগস্ট (বৃহস্পতিবার) মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন – মেলান্দহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু।এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন -উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম আলমগীর।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কাদের শ্যামল তালুকদার।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবলু, আতাউল হক চিশতি, মোঃ জাকারিয়া আকন্দ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহেদ নেওয়াজ পলিন ওবাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ উজ্জল আকন্দ সহ আরোও অনেকে এসময় বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষ পর্বে অতিথি বৃন্দ সভাপতি মোঃ রমজান আলী ও সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল আকন্দকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST