
অভিযোগ বার্তা ডেস্কঃ
মার্কিন টেকনোজায়ান্ট আ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে আইফোন ১৭। এদিন একই সঙ্গে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার স্ট্যান্ডার্ড গ্রাহকদের সামনে উন্মোচনেরও কথা রয়েছে।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা যায়, অ্যাপলের নতুন এ আয়োজনে স্টোরেজ দ্বিগুণ করে ১২৮ জিবি থেকে ২৫৬ জিবি করা হয়েছে। আইফোন ১৭ এবং আইফোন ১৭ এয়ারের দাম যথাক্রমে ৮৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩ হাজার টাকা) এবং ৯৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) হতে পারে। এছাড়া আইফোন ১৭ প্রো’র দাম ১,০৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা) হতে পারে।
নতুন যা থাকছে-
আইফোন ১৭ সিরিজের বডি বা কাঠামো তৈরি হয়েছে অ্যালুমিনিয়ামে। আগের সিরিজগুলোতে ব্যবহার করা হতো স্ট্রিল ও টাইটানিয়াম। এবার এই পরিবর্তনের ফলে ফোনগুলো হবে আরও হালকা, মজবুত এবং দেখতে আরও আকর্ষণীয়।
ক্যামেরায় বড় পরিবর্তন-
আইফোন ১৭ সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে ক্যামেরায়। শোনা যাচ্ছে,
সামনের ক্যামেরা ১২ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ২৪ মেগাপিক্সেল করা হয়েছে। ব্যাকসাইডে থাকছে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা — প্রশস্ত, অতিপ্রশস্ত ও টেলিফটো লেন্স। এতে আগের তুলনায় সেলফি এবং ছবি আরও সূক্ষ্ম ও নিখুঁত হবে।
বিগ রেজুলেশনের সফটওয়্যার ও যন্ত্রাংশ-
আইফোন ১৭ সিরিজে রাখা হচ্ছে অ্যাপলের নতুন এ১৯ বায়োনিক চিপসেট, যা হবে আরও শক্তিশালী এবং বিদ্যুৎ সাশ্রয়ী। একই সঙ্গে থাকতে পারে আইওএস ২৬ অপারেটিং সিস্টেম, যা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার, উন্নত ব্যাটারি নিয়ন্ত্রণ ও আরও মসৃণ ব্যবহারকারীর অভিজ্ঞতা দেবে।
বিভিন্ন মডেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য-
অ্যাপলের এবারের সিরিজের সবচেয়ে বড় চমক হতে পারে ‘আইফোন এয়ার’ নামের নতুন মডেল। এটি হতে পারে মাত্র ৫.৫৫ মিলিমিটার পুরু। তবে এই পাতলা ডিজাইনের জন্য কিছু ছাড় দিতে হতে পারে। যেমন, এতে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং তুলনামূলক ছোট ব্যাটারি থাকবে।
আইফোন ১৭ মডেলে এবার ১২০ হার্টজ রিফ্রেশ রেটের প্রো-মোশন ডিসপ্লে যুক্ত হতে পারে, যা আগে শুধু প্রো মডেলে থাকত। আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলর ডিসপ্লেতে যোগ করা হচ্ছে অ্যান্টি-গ্লেয়ার কোটিং।
সবমিলিয়ে আইফোন ১৭ সিরিজ হতে চলেছে অ্যাপলের এক যুগান্তকারী ধাপ — আধুনিক নকশা, উন্নত ক্যামেরা, শক্তিশালী যন্ত্রাংশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি একটি অসাধারণ স্মার্টফোন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST