
মেঃ রাসেল রানা,জামালপুরঃ
জামালপুর, ২২ আগস্ট ২০২৫ (শুক্রবার)
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জামালপুর এর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজ এর নেতৃত্বে বিকাল ৩টায় জামালপুর পৌরসভার বোর্ডঘর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোহাম্মদ মুকুল নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫০ এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।
আলামত জব্দপূর্বক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজ বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST