নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ কালীগঙ্গা নদীতে একযুগ পর ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ এক যুগ পর মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা প্রতিযোগিতায় অর্ধশতাধিক বাইচের নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় মাঝিরা প্রাণপণ গলায় স্লোগান- ‘হই-হই হইয়া’ ঢোল তবলা আর বাঁশীর আওয়াজে ‘ সব মিলিয়ে কালীগঙ্গা নদীর বুক যেন কেঁপে ওঠে বৈঠার আঘাতে। নৌকার প্রতিযোগিতার সঙ্গে দর্শকদের উচ্ছ্বাসও সমান তালে এগিয়েছে। নদীর দুই তীর ঘেঁষে দাঁড়িয়ে ছিল হাজারো মানুষ। কেউ চিৎকার করে উৎসাহ দিচ্ছিল, কেউবা হাততালি দিয়ে মাঝিদের মনোবল বাড়াচ্ছিল। অনেকে আবার নৌকা ভাড়া করে মাঝনদী থেকে প্রতিযোগিতা উপভোগ করেছেন। দুপুর ১ টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব‌। বিভাগীয় কমিশনার বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং নদীমাতৃক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা চাই, এ ধরনের উৎসব মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিক। স্থানীয় প্রবীণরা জানান, একসময় বর্ষাকালে নিয়মিত নৌকা বাইচ হতো। আজকের আয়োজন তাদের পুরনো দিনের স্মৃতি জাগিয়ে তুলেছে। কালীগঙ্গার বুকে আজকের বৈঠার ছন্দ যেন প্রমাণ করল গ্রামীণ ঐতিহ্য এখনও বেঁচে আছে, শুধু তাকে নিয়মিতভাবে তুলে ধরার প্রয়োজন। অংশগ্রহণকারী মাঝিদের চোখে তখনও ঘাম। তিনি বলেন, এই নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা না, আমাদের আবেগ। বৈঠা চালানোর সময় মনে হয় নদী আমাদের সাথে কথা বলছে। প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থী কাজল মাস্টার বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে নৌকা বাইচ দেখতে আসতাম। আজ আমার সন্তানদের নিয়ে এসেছি। এ আয়োজন আমাদের গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার মনে করিয়ে দিচ্ছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে নদীর তীরে বসে ছোটখাটো মেলা, যেখানে খেলনা, খাবার আর গ্রামীণ দ্রব্য বিক্রি হচ্ছিল। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ- সবাই সেই মেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST