নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০২৫, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন  অফিস ঘেরাও

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়া সিভিল সার্জন অফিসে চাকরিপ্রার্থীদের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে শনিবার(২৫ অ‌ক্টোবর) দুপুরে ছাত্র জনতার ব্যানারে ওই অফিস ঘেরাও করা হয়। পরে বিক্ষোভ শেষে ওই অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।গতকাল শুক্রবার সকাল ১০টা থে‌কে সা‌ড়ে ১১টা পর্যন্ত সাত ক‌্যাটাগ‌রি‌তে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এর আগের রাতে এবং শুক্রবার সকালে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমামের নিজস্ব বাসা থেকে বেশ কিছু নারী-পুরুষকে ফাইল হাতে বের হতে দেখা যায়। এ সময় সাংবাদিকরা তাদের ছবি ও বক্তব্য সংগ্রহের চেষ্টা করলে তারা পালিয়ে যান।এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অফ দা টাউনে পরিণত হয়।এরপ‌রেই পরীক্ষার্থী ও অ‌ভিভাবক‌রা দা‌বি তো‌লেন আরএমও হোসেন ইমাম নিয়োগ পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে তার বাসায় চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেন। তাদের অভিযোগ আরএমওর নেতৃত্বে একটি চক্র এভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। তারা এই নিয়োগ পরীক্ষা বাতিল ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।তবে এইসব অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে আরএমও হোসেন ইমাম ব‌লেন,নি‌য়োগ পরীক্ষা সংক্রান্ত কোন বিষ‌য়ে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার পৈ‌ত্রিক সূত্রে পাওয়‌া বা‌ড়িতে আমি বসবাস ক‌রি। তাছাড়া বা‌ড়ি‌তে ম‌্যাস ভাড়া দেওয়‌া আছে। ‌সেটা দেখাশুনার দা‌য়িত্বে আমার ভা‌বি ও স্ত্রী র‌য়ে‌ছেন। কে,কখন বে‌র হ‌য়ে‌ছে সেটাও আমি জা‌নি না। সুতরাং আমি সাংবা‌দিক‌দের বলবো সংবাদ প্রকা‌শের আগে আপনারা আরও ভা‌লোভা‌বে খোঁজ নি‌য়ে দেখ‌তে পা‌রেন। কু‌ষ্টিয়ার সি‌ভিল সার্জন ‌শেখ মোহাম্মদ কামাল হো‌সেন ব‌লেন,‌‌নি‌য়োগ বা‌ণিজ‌্য সংক্রান্ত কোন বিষ‌য়ে আমি কিছু জা‌নি না।তবে একজন চি‌কিৎস‌কের বা‌ড়ি থে‌কে পরীক্ষার্থীরা বের হ‌চ্ছে সামা‌জিক‌ যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এমন ভি‌ডি ক্লিপ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। এর বে‌শি কিছু জা‌নি না। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, এই নিয়োগ পরীক্ষার সঙ্গে ডা. হোসেন ইমামের কোন সংশ্লিষ্টতা নেই। তবে তার বাসা থেকে কিছু যুবক ফাইলপত্র হাতে বের হয়ে আসছে এমন একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।তবে ওই যুবকরা সিভিল সার্জন অফিসের চাকরিপ্রার্থী কি না সেটা নিশ্চিত করে এখনই বলা যাবে না। তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আরএমওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

২

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৩

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৪

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৫

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৬

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৭

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৮

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৯

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১০

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১২

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৩

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৫

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৬

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৭

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৮

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৯

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

২০

Design & Developed by BD IT HOST