বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও রিপ্রেজেন্টেটিভ'দের দৌরাত্মে চিকিৎসা সেবা ব্যাহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ নভেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও রিপ্রেজেন্টেটিভ’দের দৌরাত্মে চিকিৎসা সেবা ব্যাহত

মোঃ সিয়াম সিকদার,বেড়া,পাবনাঃ

পাবনার বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও ঔষধ বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ)’দের দৌরাত্মে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। একটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে যেখানে ২১ জন চিকিৎসক থাকার কথা সেখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সহ মাত্র ৫ জন চিকিৎসক দিয়ে চলছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে একদিকে যেমন উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা অন্যদিকে অতিরিক্ত চাপে নাজেহাল হয়ে পড়ছে চিকিৎসক’রা।

এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্মে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। এমনকি চিকিৎসকের কক্ষে তাদের অহেতুক অবস্থান, রোগ পরিদর্শনের সময় চিকিৎসকের সাথে সাথে যাওয়া ও হাসপাতাল থেকে বের হওয়ার সময় পরামর্শ পত্র (প্রেসক্রিপশন) দেখতে রোগীর স্বজনদের সাথে ধ্বস্তাধস্তির কারণে নষ্ট হচ্ছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ।

স্হানীয় সূএে জানা যায়,স্বাস্থ্য কমপ্লেক্সটি বেড়া উপজেলা সদরে অবস্থিত হলেও এখানে বেড়া উপজেলা ছাড়াও অতিরিক্ত ৪ টি উপজেলার বাসিন্দারা চিকিৎসা সেবা নিয়ে থাকে। ভৌগলিক অবস্থান ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে পাবনার সাঁথিয়া ও সুজানগর উপজেলার কয়েকটি ইউনিয়নের জনগণ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে থাকে। এছাড়াও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও চৌহালী উপজেলার বেশ কিছু অঞ্চলের জনগণের চিকিৎসা কেন্দ্র হয়ে উঠেছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেকারণে স্বাস্থ্য কমপ্লেক্স টিতে সব সময় লেগে থাকে উপচে পড়া ভিড়।

রোগীদের চাপের কথা বিবেচনায় এনে ২০০৬ সালে হাসপাতাল টিকে ৫০ শয্যা রুপান্তরের ঘোষণা দেওয়া হলেও অবকাঠামোগত উন্নয়ন শেষে ২০১১ সালের ৭ ডিসেম্বর হাসপাতাল টিকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে অনুমোদনের পর থেকে এখন পর্যন্ত পূর্ণ চিকিৎসক প্যানেল ও জনবল পায় নি প্রতিষ্ঠানটি।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা বলেন, হাসপাতাল টিতে কোন সময়ই ঠিকমত চিকিৎসক পাওয়া যায় না। যে কারণে বিড়ম্বনায় পড়তে রোগী ও স্বজনদের। সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ,রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে ঔষধ বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ)’দের দৌরাত্ম বন্ধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা বলেন,৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ২১ জন চিকিৎসক থাকার কথা সেখানে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সহ মাত্র ৫ জন চিকিৎসক রয়েছে। তবে ৪৮তম বিসিএস’র স্বাস্থ্য ক্যাডার গণ যোগদান করলে এই সমস্যা সমাধান হবে বলে জানান তিনি। এছাড়া হাসপাতালে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম বিষয়ে তিনি বলেন, আমরা অনেক চেষ্টা করেছিলাম তবে স্থানীয় কোম্পানির প্রতিনিধিদের দাপটে কিছু করতে পারি নি।

এবিষয়ে পাবনা জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি ৪৮ তম স্বাস্থ্য ক্যাডার গণ যোগদানের পর অনেকাংশে ঠিক হয়ে যাবে। এছাড়া রিপ্রেজেন্টেটিভ দের দৌরাত্ম দুর করতে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST