স্বর্ণ ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ ডিসেম্বর ২০২৫, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণ ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত প্রাণতোষ কর্মকার স্থানীয় নতুন বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী এবং দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাতের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকানের লেনদেনের কথা বলে তাকে বাড়ির বাইরে ডাকতে থাকে। পরিবারের সন্দেহ হওয়ায় তারা প্রাণতোষকে বাইরে না যেতে বললেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বাড়ির সামনের মাঠে নিয়ে যায়। সেখানে কাছে থেকে বুকে গুলি করে তারা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST