রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ মে ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের ফলে পাশের একটি আবাসিক হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হোটেলের পাওনা টাকা দাবি করায় মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিরোইল কাঁচাবাজার এলাকার বাসিন্দা মৃত এনামুল হকের পুত্র মোঃ এনাজুল হক (৩৪) মহানগরীর শুভ পেট্রোল পাম্পের পাশে ‘হোটেল হক’স ইন’ নামক একটি আবাসিক হোটেল পরিচালনা করেন। গত ১৩ মে ২০২৬ তারিখে উক্ত হোটেলের পাশে ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লি: ২১ তলা বিশিষ্ট একটি ভবনের নির্মাণ কাজ পুনরায় শুরু করে। নির্মাণ কাজ চলাকালীন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এনামুল হকের মালিকানাধীন হোটেলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

ভুক্তভোগী জানান, ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে গত ২৬ জুন ২০২৫ তারিখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর লিখিত অভিযোগ করা হলে জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজের সাথে একটি সমঝোতা হয়। সেখানে হোটেল সংস্কার ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ বাবদ ২৬ লক্ষ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। ভবন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১০ লক্ষ ৮৩ হাজার টাকা পরিশোধে গড়িমসি শুরু করে।
“ক্ষতিপূরণ বাবদ ২৬ লক্ষ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মাত্র ১৪ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়। অবশিষ্ট টাকা চাইতে গেলে মালিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, পাওনা টাকা চাওয়ার জেরে গত ১৩ মে ২০২৬ তারিখে অভিযুক্ত তুহিন (৪৫) এবং জয়নগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আ”লীগের সভাপতি মিজানুর রহমান (৪৪) এনাজুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন এবং মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এই ঘটনায় নিরাপত্তা চেয়ে এবং পাওনা টাকা উদ্ধারের দাবিতে ভুক্তভোগী এনাজুল হক সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বোয়ালিয়া মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজের কতৃপক্ষ ‘তুহিন’ হোটেল হক’স ইনের কতৃপক্ষ এনাজুল হক অমি’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়। প্রথমে তুহিন বলেন, অমি চাঁদা দাবি করেছেন। এরপর আবারও তিনি অপহরণের নাটক সাজায়। ক্ষতিপূরণে ঘটনাকে ভিন্নখাতে নিতে ও জনমনে বিভ্রান্তি ছড়াতে গণমাধ্যমেসহ সামাজিক মাধ্যমে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন অমি।
এ বিষয়ে জানতে জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজের তুহিনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১০

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১১

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১২

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৩

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৪

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৫

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৬

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৮

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৯

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

২০

Design & Developed by BD IT HOST