ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জেএসডি’র প্রার্থী অ্যাডঃ তৈমুর রেজা শাহজাদ ভূইয়ার দোয়া ও সমর্থন প্রার্থনা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ ডিসেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জেএসডি’র প্রার্থী অ্যাডঃ তৈমুর রেজা শাহজাদ ভূইয়ার দোয়া ও সমর্থন প্রার্থনা

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ তৈমুর রেজা মোঃ শাহজাদ ভুইয়া। তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগে নেমে মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে মাঠে নামা অ্যাডঃ তৈমুর রেজা শাহজাদ জানান, জেএসডি জন্মলগ্ন থেকেই স্বাধীন দেশের উপযোগী শাসনব্যবস্থা, উপজেলা পরিষদের স্বাধীনতা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও জাতীয় সংসদে পেশাজীবীদের প্রতিনিধিত্বের দাবি করে আসছে। এসব দাবির বাস্তবায়ন ও এলাকায় একটি উন্নয়নমুখী সমাজ বিনির্মাণ করাই তার লক্ষ্য।
তিনি বলেন, সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর (আংশিক) অঞ্চলের মানুষের উন্নয়নই হবে তার প্রধান প্রতিশ্রুতি। এলাকার শিক্ষার উন্নয়নে স্কুল-কলেজ প্রতিষ্ঠা, বেকারত্ব কমাতে শিল্প-কারখানা স্থাপন, শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণ, প্রত্যন্ত অঞ্চলের সড়কযোগাযোগ উন্নয়ন, কৃষির অগ্রগতিতে আধুনিক কৃষি গবেষণাগার স্থাপন এবং বিদ্যুৎ ও গ্যাসের বিস্তৃত সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি। পাশাপাশি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখতে চান।

দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক ভূমিকা রেখে আসা তৈমুর রেজা শাহজাদ ভূইয়া অতীতে জাসদ ছাত্রলীগ সরাইল উপজেলা শাখার সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে এবং ২০০৮ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে তিনি প্রার্থী হয়েছিলেন।

এছাড়া তিনি সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের আহ্বায়ক, জেলা মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সহ-সভাপতি, সরাইল হোমিও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা এবং নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্র হিসেবে ভাষাতত্ত্বে এমএ এবং ঢাকা সিটি ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।

তিনি নিজ এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এডভোকেট তৈমুর রেজা শাহজাদ আসন্ন নির্বাচনে সকলের সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST