নিউজ এডিটর
১৪ ডিসেম্বর ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

মোঃ রাসেল রানা,জামালপুরঃজামালপুর শহরের ফৌজদারি চত্ত্বর কৃষি বাজারের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। রোববার (সকাল) বাজার কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জানা যায়, শহরের ফৌজদারি চত্ত্বরে নাওভাঙা মৌজায় পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা জমি ও শহর রক্ষা বাঁধের ওপর দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এই কৃষি বাজার। ব্যবসায়ীদের দাবি, বাজারের জমি খাস খতিয়ানভুক্ত হলেও স্থানীয় পাথালিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র জাহাঙ্গীর আলম শনিবার সেখানে একটি শেডঘর উত্তোলন করেন। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে বাজার কমিটির সভাপতি নুর ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা অবৈধভাবে নির্মিত শেডঘরটি উচ্ছেদসহ বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ক্রয়সূত্রে তারা প্রায় ২ একর ৯ শতক জমির মালিক। জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন। ২০২২ সালের ১২ জুন জামালপুর যুগ্ম জেলা জজ প্রথম আদালত তাদের পক্ষে ডিগ্রী প্রদান করেছেন বলে দাবি করেন তিনি। এছাড়াও ওই বাজারে আগে থেকেই তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে বাজার কমিটির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।অন্যদিকে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ এই কৃষি বাজারটির কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। তারা জানান, দ্রুত সুষ্ঠু সমাধান না হলে বাজার ও সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST