তারেক রহমানে'র আচরণে বিমানের পাইলট ও কেবিন ক্রুরা বিমোহিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানে’র আচরণে বিমানের পাইলট ও কেবিন ক্রুরা বিমোহিত

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গতকাল লন্ডন থেকে দেশে ফেরেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে। বিমানে ফেরার পথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিনয়ী ও শালীন আচরণ বিমোহিত করেছে পাইলট ও কেবিন ক্রুদের। ফ্লাইটজুড়ে দায়িত্বপ্রাপ্তদের প্রতি কোনো নির্দেশনা না দিয়ে বরং নিজেরাই নিজেদের ট্রলিব্যাগ বহনসহ সব কাজ সম্পন্ন করেন।পাইলটরা ককপিটে যাওয়ার প্রস্তাব দিলেও তারেক রহমান সেফটি সিকিউরিটি রুলস ভেঙে যাননি সেখানে। পুরো ফ্লাইটেই তারা সময় কাটিয়েছেন বই পড়ে ও ল্যাপটপে প্রয়োজনীয় লেখা পড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২-এ তারেক রহমান ও তার পরিবারের দেখভালের দায়িত্বে ছিলেন কেবিন ক্রু আন্নামা তিনি বলেন,অসাধারণ তারেক রহমান,জোবাইদা ও জাইমা রহমানের ব্যবহার,আচার আচরণ কোনো অহংকার নেই। তাদের ফ্লাইটে ডিউটি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি। আন্নামা আরও জানান, তারা সবাই এত ভদ্র যে, আমাকে একটি ব্যাগও ধরতে দেননি।

সূত্র জানায়, খাবারেও তারেকের পছন্দ ছিল অতিসাধারণ রাতের খাবারে সাদা ভাত, ডাল, গরুর মাংস ও আচার দিয়ে খেয়েছেন আর সকালের নাস্তায় ছিল ব্রেড, ডিমের অমলেট ও লিকার চা।

ফ্লাইট বিজি-২০২-এর বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের একজন ক্যাপ্টেন জানান, পাইলট হিসেবে একটি উড়োজাহাজ চালানোই আমার কাজ এবং দায়িত্ব। তবে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী উড়োজাহাজটি চালাতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, তাও আমার ফ্লাইটে! এরচেয়ে বড় আনন্দ আমার আর কখনো হবে না। তার সেফটির বিষয়টি মাথায় রেখে আমরা সব সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে ফ্লাইটটি চালিয়েছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২ গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকাগামী ওই ফ্লাইটে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।

জাতীয় পতাকাবাহী সংস্থাটি চলতি বছরের অন্যতম সর্বাধিক নজরদারির আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। কারণ, তারেক রহমানের দীর্ঘ প্রবাস শেষে দেশে ফেরা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।

এর আগে বিজি-২০২ লন্ডনের হিথ্রো থেকে সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি সকাল ১১টা ১২ মিনিটে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৩৩ মিনিট বিলম্বিত ছিল।

উড়োজাহাজটি গত ২৪ ডিসেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (গ্রিনিচ মান সময়) যাত্রা শুরু করে, যেখানে টেক-অফে ১১ মিনিট বিলম্ব হয়।

উচ্চমাত্রার গুরুত্ব বিবেচনায় ফ্লাইটটি পরিচালনায় অভিজ্ঞ সিনিয়র ককপিট ক্রু নিয়োগ দেয় বিমান বাংলাদেশ। ক্যাপ্টেন ইমামুল পাইলট-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ পাইলট রাশেদিন ও আসিফ ইকবাল।

বিমান চলাচল-সংশ্লিষ্ট সূত্র জানায়, গুরুত্বপূর্ণ ফ্লাইটের ক্ষেত্রে অভিজ্ঞ কেবিন ক্রু নিয়োগ দেওয়া বিমানের নিয়মিত পরিচালন প্রটোকলের অংশ।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তজাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় চার হাজার ৯৮৭ মাইল পথ পাড়ি দেয়। এ সময় উড়োজাহাজটি ৩৯ হাজার ফুট উচ্চতায় গড়ে ঘণ্টায় ৫৯৮ মাইল বেগে উড্ডয়ন করে। সিলেট থেকে ঢাকায় শেষ ধাপের যাত্রায় সময় লাগে প্রায় ২৩ মিনিট।

ফ্লাইট বিজি-২০২-এ তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল আসন নম্বর এ-ওয়ান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। একই ফ্লাইটে বিএনপির প্রায় ৫০ শীর্ষস্থানীয় নেতাও দেশে ফেরেন, যা তারেক রহমানের প্রত্যাবর্তনের রাজনৈতিক গুরুত্বকে আরো স্পষ্ট করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১১

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১২

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৩

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৪

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৫

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৬

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৭

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৮

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১৯

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST