মানিকগঞ্জ জেলা বাস,মিনিবাস মাইক্রোবাস ওনার্স গ্রুপের নির্বাচনে লিটন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পীর বাবুল নির্বাচিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জানুয়ারী ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ জেলা বাস,মিনিবাস মাইক্রোবাস ওনার্স গ্রুপের নির্বাচনে লিটন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পীর বাবুল নির্বাচিত

মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটো টেম্পু ওনার্স গ্রুপের সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন এবং সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার জেলাশহরের ড্রিম সিটি হোটেল মিলনায়তনে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন পেয়েছেন ১৫৮ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নান্নু মিয়া পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন পেয়েছেন ১৪৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান খান ২৪ ভোট। সহ-সভাপতি পদে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক মোল্লা। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবুল বাসার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী চান মিয়া পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিহাব উদ্দিন সুমন ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাফর পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিয়াউর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিমুদ্দিন পেয়েছেন ২৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সিদ্দিক। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন ২৫ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি, তপু রায়হান অজয়, ছবুর খাঁন ও মোঃ রতন।

এর আগে সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে বিকেল চারটা পর্যন্ত। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিধিবহির্ভূত হওয়ায় তিনটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণশেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ। এসময় নির্বাচন কমিশনার সবুজ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST