মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ভোক্তা অধিকারের অভিযান জরিমানা দেড় লাখ টাকা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ জানুয়ারী ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ভোক্তা অধিকারের অভিযান জরিমানা দেড় লাখ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ডিলারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ এলাকা ও বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্য বিক্রির সময় ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে জরিনা কলেজ এলাকার মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং বেউথা এলাকার মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “সরকার নির্ধারিত মূল্য অমান্য করে এলপিজি গ্যাস বিক্রি করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান চলাকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সামসুন্নবি তুলিপসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্য আদায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান বাজারে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST