নিউজ এডিটর
৭ জানুয়ারী ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ২০ হাজার শীতার্তদের মাঝে ডেবনেয়ার গ্রুপের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানবতার সেবায় নিবেদিতপ্রাণ হয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খান।তীব্র শীত মোকাবিলায় অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে মানিকগঞ্জেট হরিরামপুর উপজেলাসহ পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে ২০ হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।৬ ডিসেম্বর বেলা ১২ টা উপজেলার ধূলশুড়া মোঃ আইয়ুব খানের নিজ বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মিরাজ খান ও অনিক খান।সম্প্রতি মানিকগঞ্জের ধূলশুরা এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেবোনেয়ার গ্রুপের মান্যবর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় ডেবোনেয়ার গ্রুপের পরিচালক মোঃ আইয়ুব খান জানান,মানুষ মানুষের জন্য—এই মানবিক চেতনাই আমাদের পথচলার মূল প্রেরণা। শীতার্ত মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই মানিকগঞ্জের পাশাপাশি ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকাতেও এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মানবতার সেবায় ডেবোনেয়ার গ্রুপের উদ্যোগ অব্যাহত থাকবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খানের ছোট ভাই জনাব মোঃ আকিবুল খান।তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।এ সময় ডেবোনেয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,আরও উপস্থিত ছিলেন আওলাদ খান, নিজাম খান, ইনিয়াত খান, ইলিয়াস খান ও  শাহীন মির্ধা প্রমূখ ।কম্বল পেয়ে শীতার্ত মানুষ সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ডেবোনেয়ার গ্রুপ ও এর ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।উল্লেখ্য, ডেবোনেয়ার গ্রুপ শিল্প ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।কম্বল বিতরণ কার্যক্রম প্রতিষ্ঠানটির মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST