ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ  অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ জানুয়ারী ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ  অনুষ্ঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের চাহিদা হ্রাস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পৈরতলা বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক জনাব সাজেদুল হাসান এবং ২নং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব আলাউদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান বলেন, “মাদকের চাহিদা কমাতে হলে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি করাই সবচেয়ে কার্যকর পথ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।

অন্যদিকে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আলাউদ্দিন আহমেদ বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অপরিহার্য।
সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। তিনি বলেন, “মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।

এছাড়াও বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবের হোসাইন, উপদেষ্টা পরিষদের সদস্য আতিকুর রহমান আপেল ও হারিস আহমেদ।আরও বক্তব্য রাখেন মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মাহফুজুর রহমান পুস্প, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি শামিম সায়েম, আল-আমিন, বায়জিদ খান গালিব, রেহেনা বুশরা ও হবির আহমেদ। বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার অনুরোধ করেন।

সমাবেশ শেষে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST