
মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার (২৪ জানুয়ারি) রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৪/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার বিজয়নগর উপজেলার কাশেমপুরে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬৬ বোতল ভারতীয় মদ আটক করেছে। আটককৃত ভারতীয় মদের সর্বমোট সিজার মূল্য- ২,৪৯,০০০ টাকা। এছাড়াও রবিবার (২৫ জানুয়ারি) আনুমানিক ১২:১৫ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আজমপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৯/৭-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার আখাউড়া উপজেলার আজমপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৮ বোতল স্কফ আটক করতে করতে সক্ষম হয় যার বাজার মূল্য সর্বমোট বাজার মূল্য- ৩৯,২০০ টাকা।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ২,৮৮,২০০ টাকা মূল্যের ভারতীয় মদ এবং ইস্কফ আটক করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST