নিউজ এডিটর
২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমিত করা হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস)। একসাথে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না বিকাশ, নগদ ও রকেটে। তবে এসব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। বর্তমানে বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকেরা দৈনিক একে অপরের কাছে ৫০ হাজার এবং মাসে তিন লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। সেক্ষেত্রে তাদের দিনে সর্বোচ্চ ৫০ এবং মাসে ১০০টি লেনদেনের অনুমতি আছে। তবে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রস্তাবনা অনুযায়ী, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকেরা একে অপরের কাছে দিনে সর্বোচ্চ ১০ বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। এ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা যায়, পাশাপাশি একই সময়ে পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে পারস্পরিক লেনদেন সেবা বন্ধ থাকতে পারে। বর্তমানে ব্যাংকের গ্রাহকেরা সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে (ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটি ব্যাংকের সিটিটাচ, ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে ও পূবালী ব্যাংকের পাই) সর্বোচ্চ ১০ বারের প্রতিটিতে সর্বোচ্চ তিন লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। তবে বিএফআইইউ- এর প্রস্তাব অনুযায়ী উল্লেখিত সময়ে লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানা গেছে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST